Publisher
৩০ এপ্রিল ২০২১, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদলগাছীতে কৃষ্ণচূড়ায় রক্তিম সাঁজে হলুদবিহার প্রবেশ পথ

খালিদ হোসেন মিলু বদলগাছী( নওগাঁ) প্রতিনিধি: সবুজের মাঝে টুকটুকে লাল কৃষ্ণচূড়া, হলদে রঙের সোনালী ফুল, সবুজ ঘাসের ওপর সফেদ কাশফুলে ছেয়ে গেছে প্রকৃতি। লাল কৃষ্ণচূড়া ও সোনালু ফুল সৌন্দর্য বিলিয়ে পুরো প্রকৃতিকে ধন্য করে তুলেছে। এ যেন খোঁপায় লাল বেনী পরা সবুজ শাড়িতে হলদে রং মেশানো অপ্সরী কোনো এক বধূ। এমনই প্রাকৃতিক সৌন্দর্যে নয়নাভিরাম নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের ঐতিহাসিক হলুদবিহার।

মোহনীয় ফুলের সুবাস, হরেক বৃক্ষরাজি, গাছে গাছে পাখির কলকাকলিতে মুখরিত ঐতিহাসিক হলুদবিহার । হলুদবিহার এর প্রধান ফটকের রাস্তার সামনে দেখা মিলবে ডালপালা ছড়ানো বিশাল এক কৃষ্ণচূড়া গাছ। গাছটির শাখায় শাখায় শোভা পাচ্ছে রক্তিম কৃষ্ণচূড়া। দেখে মনে হবে লাল-সবুজের অভ্যর্থনা দিতে দাঁড়িয়ে আছে গাছটি। হৃদয়কাড়া কৃষ্ণচূড়া ফুলের সমাহার। ঐতিহাসিক হলুদবিহার এর প্রবেশ পথে রাঙিয়ে তুলেছে এই রক্তরাঙা কৃষ্ণচূড়া। প্রকৃতি ও জ্ঞান আহরণ একে অপরের সঙ্গে নিবীড়ভাবে সম্পৃক্ত। ফুলের মন মাতানো রূপ আর প্রকৃতির স্পর্শেই শিক্ষা যেন পূর্ণতা লাভ করছে ভ্রমণ পিপাসুদের। প্রকৃতিতে রক্তিম কৃষ্ণচূড়া নতুনত্ব এনে দিয়েছে।হলুদবিহারের সংলগ্ন দ্বীপঞ্জ হাটের পিচঢালা পথে লাল কৃষ্ণচূড়ার ঝড়ে পড়া পাপড়ি দেখে মনে হয় যেন এক পুষ্পশয্যা। হলুদবিহার ও দ্বীপগঞ্জ বাজারের প্রবেশ পথে এ রূপ দেখে মন আনন্দে ভরে ওঠে বলে অনুভূতি প্রকাশ করেন অসখ্য মানুষ ।

গ্রীষ্মের খরতাপের মধ্যে প্রকৃতির পরিবর্তনে ফোটে নানান ফুল। তার মধ্যে কৃষ্ণচূড়া একটি। প্রকৃতির সব রং কে যেন ম্লান করে কৃষ্ণচূড়া। হলুদবিহারের প্রবেশ দ্বার এ ফুলের হৃদয় কাড়া অগ্নিরঙ সত্যি বিমোহিত করে বলে অনুভূতি প্রকাশ করেন অনেক পথচারী।
দ্বীপগঞ্জবাজারের শাহিনুর, সোহাগ,নাজমুল,ফারুক,রশিদ, বিল্টু, মুছা,মাসুদ,মিলন,  জানায়, ‘গ্রীষ্ম আর কৃষ্ণচূড়া একসঙ্গে আসে আমাদের চিরচেনা হলুদবিহার এর দ্বীপগঞ্জবাজারে  । অবসর সময়ের ফাঁকে সুযোগ পেলেই কৃষ্ণচূড়ার গাছের নিচে ছুটে আসে অনেক তরুণ তরুণী ও পথচারী  ।  রক্তরাঙা কৃষ্ণচূড়াকে ঘিরে চলে সেলফিবাজি। বন্ধুরা মিলে সবুজের ছায়ায় মজা মাস্তি।  আড্ডায় দিন কাটে অনেক প্রকৃতি প্রেমী মানুষের।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০