Publisher
২ মে ২০২১, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কথা শুনলেই বুঝা যায় ”কোনটা হৃদয়ের, কোনটা খুশি করার জন্য” 

ফতুল্লা সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফা জহুরা বলেছেন, আমরা কর্মকর্তারা যখন বদলী হই, তখন অনেকেই অনেক ভালো ভালো কথা বলেন। তাদের ওই সকল কথা শুনলেই বুঝাযায় কোনটা তাদের হৃদয়ের কথা, আর কোনটা তারা খুশি করার জন্য বলছেন। আমি এখানে বসে সেই বিষয়টি অনুধাবন করেছি। শুধু খুশি করার জন্যই নয়, এখানে যারা অজিত বাবুকে নিয়ে ভালো ভালো কথা বলেছেন, প্রত্যেকে হৃদয় দিয়ে উপলব্দি করে কথাগুলো বলেছেন। বরং আমার মনে হয়েছে অনেকে তাদের হৃদয়ে বলার আরও যে আকাঙ্খা ছিলো, হয়তোবা সেগুলো বলে উঠতে পারেন নি।

শনিবার (০১ মে) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অজিত কুমার দাসের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবাগত ইউএনও এসব কথা বলেন। উপজেলা আনসার কোম্পানী কমান্ডার, সহকারী কোম্পানী কমান্ডার ও ইউনিয়ন আনসার কমান্ডার এবং ইউনিয়ন দলপতি ও দলনেত্রীবৃন্দরা এ সংবর্ধনার আয়োজন করেন। লকডাউনের কারণে স্বাস্থ্যবিধি মেনে অত্যান্ত স্বল্পপরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সদর ইউএনও বলেন, ওনি (অজিত দাস) মাত্র এক বছরের কিছু বেশি সময় ধরে এখানে আছেন। এর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ন কাজ ওনি সম্পন্ন করেছেন। ওনি আপনাদের এমনই এক অভিভাবক ছিলেন যিনি চলে যাচ্ছেন, কিন্তু আপনাদের যেন আমি স্নেহের চোঁখে দেখি, আপনাদের প্রতি যেন আমার সুদৃষ্টি থাকে, সে বিষয়টি ওনি বার বার বলে গেছেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যেভাবে আপনারা অতিতে উপজেলা প্রশাসনের সহযোগীতা পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, এ ধারা অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসনের তরফ থেকে, উপজেলা ইউএনও’র তরফ থেকে যতটুকু সহযোগীতা প্রয়োজন, সে সব ধরনের সহযোগীতাই আপনারা আমার কাছ থেকে পাবেন।

এর আগে, অজিত দাসের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা। তারা যেন কোন কিছুতেই এ বদলী মেনে নিতে পারছিলেন না। সকলের বিমর্ষ ও মনমরা ভাব আর তাদের করুন চাহনিতে তাই ফোটে উঠেছে বার বার। এ যেন এক আবেগঘন ও হৃদয় বিদারিক পরিবেশের সৃষ্টি। মাত্র এক বছরেরও কিছুদিন সময় ধরে কাজ করে সহকর্মীসহ সকলের মন জয় করে নিয়েছেন অজিত দাস। আনসার ভিডিপি সদস্য থেকে শুরু করে অফিসার, সকলেই তার কাছে ছিল সমান। সবাইকে তিনি সমান ভালোবাসতেন। গত লকডাউন থেকে শুরু আজ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে তিনি সকলের প্রিয় পাত্রে পরিনত হয়েছেন। আর তাইতো সহকর্মীদের চোঁখের জল দেখে নিজের চোঁখের জলও ধরে রাখতে পারেন নি তিনি। বক্তব্য দিতে গিয়ে এবং অনুষ্ঠান শেষে সহকর্মীদের জড়িয়ে ধরে কেঁদেছেন।

বক্তব্য শেষে সদ্য বিদায়ী সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অজিত কুমার দাসের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা। পরে সহকর্মীরাও তার হাতে উপহার তুলে দেন। এর আগে সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

সদর উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আবুল কালাম আজাদ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক খায়রুল আলম, প্রশিক্ষিকা নাদিরা পারভীন, উপজেলা আনসার কোম্পানী সহকারী কমান্ডার জাহাঙ্গীর আলম, ১৮নং ওয়ার্ড দলপতি মো: মুসাউল্লাহ্, ৫নং ওয়ার্ড দলনেত্রী নাসরিন আক্তার সীমা প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০