news desk
৩ মে ২০২১, ৪:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষ : পদ্মার পাড়ে লাশের মিছিল

মাদারীপুর প্রতিনিধি: শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাটে একটি বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। সকাল সোয়া দশটা পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিন শিশু, ১ নারী রয়েছেন। এছাড়াও আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চারজন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে কাঁঠালবাড়ী ঘাটে নদীতে নোঙর করে রাখা একটি বাল্কহেডের সাথে শিমুলিয়া থেকে যাত্রী বোঝাই একটি স্পিডবোট পেছন দিক থেকে ধাক্কা দিলে স্পিডবোটটি দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, ‘এ পর্যন্ত তিন শিশুসহ ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এখনো নিহতদের স্বজনরা এসে পৌঁছায়নি।

উল্লেখ্য, লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার পাশপাশি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে এরই মধ্যে কিছু অসাধু স্পিডবোট চালক অবৈধভাবে যাত্রী পারাপার করে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৪ দিনে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেফতার

ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি

‘মেসিকে মাটিতে মিশিয়ে দেব’

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

৩ দিনে ইরানের ৩ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আজিমপুরে ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

বিশ্বকাপের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ

এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

১০

কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান

১১

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

১২

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

১৩

বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিলেন নতুন বার্তা

১৪

টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’ বিক্রি হচ্ছে ১০০ ডলারে! হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা

১৫

২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

১৬

বিশ্বকাপে ৬৪ শতাংশ সময় হেঁটেছেন মেসি

১৭

বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৮

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

১৯

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

২০