news desk
৩ মে ২০২১, ৫:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ আসনে হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়,মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে ধোঁয়াশা

আর্ন্তজাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাশার চেয়ে বড় জয় পেলেও নিজ আসনে হেরে গেছেন দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই তার মুখ্যমন্ত্রী হওয়া না হওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে বিশেষজ্ঞদের মতে, নিজের আসনে হারলেও মুখ্যমন্ত্রী হতে বাধা নেই মমতার।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায় বিধায়ক হিসেবে জয় না পেলেও মুখ্যমন্ত্রী হতে পারবেন মমতা। এক্ষেত্রে কোনো সাংবিধানিক বাধা নেই। নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের বিধায়করা তাদের পরিষদীয় নেতা নির্বাচন করবেন। এক্ষেত্রে নির্বাচিত নেতা বিধায়ক না হলেও কোনো অসুবিধা নেই। তবে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার ছয় মাসের মধ্যে মমতাকে জিততে হবে যে কোনো বিধানসভা নির্বাচনে।

যেহেতু প্রার্থী মারা যাওয়ার কারণে পশ্চিমবঙ্গের দুই আসনে নির্বাচন হয়নি, তাই ৯০ দিনের মধ্যে ওই আসন দুটিতে ভোট আয়োজন করতে হবে নির্বাচন কমিশনকে। এক্ষেত্রে উপনির্বাচনে জয় পেয়ে মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকতে পারবেন বলেই মত বিশেষজ্ঞদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০