news desk
৩ মে ২০২১, ৫:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মমতার ৩ বিশ্বস্ত সৈনিক: দেব, মিমি, নুসরত- তিনজনেই খুব খুশি

আর্ন্তজাতিক ডেস্ক:মমতা বন্দ্যোপাধ্যায়ের ৩ বিশ্বস্ত সৈনিক। বিধানসভা নির্বাচনে তাঁরা নিজেরা প্রার্থী ছিলেন না বটে, কিন্তু দলকে জেতাতে ঝাঁপিয়েছিলেন। তাই রবিবার তৃণমূল ২০০ পার করা মাত্রই টুইট করলেন মিমি চক্রবর্তী, যাদবপুরের সাংসদ। লিখলেন ‘অপরাজিত’।

দেব, মিমি, নুসরত- তিনজনেই খুবই খুশি। পরিশ্রমের ফল ফলেছে, স্বাভাবিক ভাবেই একটা তৃপ্তির বোধ কাজ করেছে তিন তারকার মধ্যে। উৎসাহিত মিমি জানিয়েছেন, ‘বাংলা আজ যা করে, ভারত আগামিকাল তা ভাবে’। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়েই মিমির এই উচ্ছ্বাস প্রকাশ।

বিধানসভা নির্বাচনের প্রচার প্ল্যানিংয়ে প্রথমদিনেই বড় দায়িত্ব দেওয়া হয় দলের ৩ তারকা প্রার্থী দেব, মিমি, নুসরতকে। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘দেব, মিমি, নুসরতকে বেশি করে সময় দিতে হবে’। ৩ জনেই তড়িঘড়ি তাঁদের শুটিংয়ের কাজ সেরে মন দেন প্রচারের কাজে। দেব জানাচ্ছিলেন, ‘২০১৯-এর লোকসভা ভোটের সময়ে এত জনসমাগম দেখিনি, যা এবারের বিধানসভায় দেখেছি। প্রচার চলাকালীন কোভিডের প্রকোপ বাড়ায় প্রকাশ্য সভায় দাঁড়িয়ে মানুষকে মাস্ক পড়তে বলেছি। এমনকি এটাও বলেছি যে, বাড়ি থেকে বেরোবেন না। যাকে খুশি ভোট দিন। আমাদের দলের এই অ্যাপ্রোচ মানুষের পছন্দ হয়েছে, তাঁরা বুঝেছেন আমরা তাঁদের পাশে আছি’।

নুসরত সকালের দিকে ট্রেন্ড আসতে শুরু করা মাত্রই টুইটে লেখেন, ‘খেলা হয়েছে, জেতা হচ্ছে’। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা স্পষ্ট হওয়া মাত্রই হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন টিএমসি করবে ২০০ পার। নির্বাচনের প্রচারে অশোকনগরে গিয়ে বিতর্কে জড়ান নুসরত। তাঁকে বলতে শোনা যায়, ‘মুখ্যমন্ত্রীর জন্যও এত করি না’। তাই নিয়ে সমালোচনার ঝড় ওঠে। রবিবার ফলপ্রকাশের পর সেসব আর মনে রাখতে চান না বসিরহাটের তৃণমূল সাংসদ। আজ যে আনন্দের দিন।

টলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়, ৩ তারকার সম্পর্ক নাকি ততটা ভাল নয়। কয়েক বছর আগে, দেবের একটি ছবি থেকে শেষমুহূর্তে বেরিয়ে যান মিমি। আরও শোনা যায়, মিমির সেই হঠাৎ-সিদ্ধান্তের পিছনে নাকি নুসরতের ভূমিকা ছিল। সেই ঘটনার পর থেকে আর কখনওই ৩ তারকাকে একসঙ্গে সুরে বাজতে দেখা যায় নি। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রচারে ৩ তারকার পরিশ্রম এবং সব স্পেকুলেশন উড়িয়ে বিরাট ব্যবধানে তৃণমূলের জয় কি আবার পুরনো বন্ধুত্বে ফেরাবে দেব-মিমি-নুসরতকে?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০