news desk
৩ মে ২০২১, ৫:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইপিএল কেরিয়ারে সবচেয়ে “দামি স্পেল”বুমরাহ’র

স্পোর্টস প্রতিবেদক: “জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)” মানেই বিষাক্ত ইয়র্কার থেকে দুর্দান্ত স্লোয়ার! বিশ্ববন্দিত পেসার ভয়ঙ্কর প্রহারের মুখে পড়েছেন, এমনটা ভাবা যায় না! কিন্ত সেই বুমরাহকেই চেন্নাই (Chennai Super Kings) ম্যাচে ক্লাব স্তরের বোলারে নামিয়ে এনেছিলেন আম্বাতি রায়ডু (Ambati Rayudu) ও রবীন্দ্র জাদেজারা (Ravindra Jadeja)। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) স্টার বোলারকে তাঁদের ‘ধ্বংসলীলা’র মুখে পড়তে হয়েছিল।

পরিসংখ্যান বলছে নির্দিষ্ট কোটার ৪ ওভার বল করে বুমরা মাত্র ১ উইকেটের বিনিময়ে পান ৫৬ রান। ভারতীয় দলের স্ট্রাইক বোলার শেষ ৬ বছরে একবারও রানের হাফ-সেঞ্চুরি হজম করেননি আইপিএলে। বুমরাহের আইপিএল কেরিয়ারে মুম্বই ম্যাচই সবচেয়ে দামি স্পেল হয়ে থাকল। ২০১৫ সালে বুমরাহ শেষবার ৫৫ (দিল্লির বিরুদ্ধে) ও ৫২ (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) রান দিয়েছিলেন। যদিও গত শনিবার’এল ক্লাসিকো’র ফাইনাল ওভারের থ্রিলারে চার উইকেটে মুম্বই হারিয়েছিল চেন্নাইকে। সৌজন্যে পোলার্ডের ৩৪ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস।

রায়ডু ২৭ বলে অপরাজিত ৭২ রান করেন এই ম্যাচে। ৪টি চার ও ৭টি ছক্কা হাঁকান রায়ডু। ২৬৬.৬৭-এর স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। আর বুমরাহকে মারা তাঁর একটি বড় ছক্কা উড়ে আসে মুম্বইয়ের ডাগআউটে। আর ড্রিংকস ফ্রিজে বল লাগার সঙ্গে সঙ্গেই ঝনঝন করে ভেঙে পড়ে ফ্রিজের কাঁচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৪ দিনে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেফতার

ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি

‘মেসিকে মাটিতে মিশিয়ে দেব’

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

৩ দিনে ইরানের ৩ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আজিমপুরে ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

বিশ্বকাপের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ

এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

১০

কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান

১১

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

১২

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

১৩

বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিলেন নতুন বার্তা

১৪

টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’ বিক্রি হচ্ছে ১০০ ডলারে! হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা

১৫

২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

১৬

বিশ্বকাপে ৬৪ শতাংশ সময় হেঁটেছেন মেসি

১৭

বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৮

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

১৯

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

২০