Publisher
৩ মে ২০২১, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে ১১টি দোকানে ডাকাতির ঘটনায় ৫ ডাকাত গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় নৈশ প্রহরীকে বেঁধে ১১টি দোকানে ডাকাতির ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার এই তথ্য দেন। গ্রেফতারকৃত পাঁচ ডাকাত হচ্ছে— বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন ছোট বেড়াগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহমান (৩৮), নওগাঁ সদরের বিল ভবানীপুর এলাকার মৃত গণি মন্ডলের ছেলে শাহজাহান মন্ডল (৩৮) ও একই থানাধীন সরাইল গ্রামের মৃত তমিজ মোল্লার ছেলে মোঃ নাসের (৫৫), রাজশাহীর বাগমারা থানাধীন ফুলপুর গ্রামের মোঃ আমিরুল ইসলামের ছেলে শাহীন আলম (২৭) এবং একই জেলার বাঘা থানাধীন ধন্দহ গ্রামের মোঃ গোলজার হোসেনের ছেলে মোঃ সেলিম (২২)।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ২১ জানুয়ারি মধ্যরাতে ট্রাক নিয়ে ডাকাত দল বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারের ৩ নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে বেঁধে পাশের বড়াল নদীর তীরে ফেলে দেয়। তারপর লুটে নেয় ১১টি দোকানের মালামালসহ নগদ টাকা। এরপর থেকে পুলিশের ৪টি টিম অভিযান ও গোয়েদা তৎপরতা শুরু করে। একপর্যায়ে নাটোর ও রাজশাহী কারা কর্তৃপক্ষের সহায়তায় নওগাঁ ও রাজশাহী থেকে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য আব্দুর রহমান, শাহজাহান মন্ডল, মোঃ নাসের, শাহীন আলম ও মোঃ সেলিম নামে ৫ ডাকাতকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত অন্য ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত আাছে বলে জানায় পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০