Publisher
৮ মে ২০২১, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন! আহত-২

তৈয়বুর রহমান, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মাকে গালিগালাজ করার প্রতিবাদ করায় কলেজ ছাত্র আরিফুল ইসলাম শেখকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় আরো দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে করার সংবাদ পাওয়া গেছে। আর এ অভিযোগ উঠেছে সৎ ভাই লুৎফুর রহমান শেখ ও তার মামা ইব্রাহীম, মামাত্ব ভাই সজিব সৎ মা দুদ মেহের ও নজরুল শেখের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে৬ টার দিকে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের সাইলদিয়া গ্রামে ইব্্রাহীম শেখের বাড়ি সংলগ্ন রাস্তায়। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে।
নিহত আরিফ (২২) শরফুদ্দিন শেখের ছেলে। সে গাজীপুর মিস্ট ইলেক্ট্রিকেল বিষয়ের ৩য় বর্ষের ছাত্র ছিল।

এ ঘটনার সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাাসিয়া সার্কেল) ফারজানা ইয়াসমিন, থানার অফিসার ইনর্চাজ একে এম মিজানুর হক ওসি তদন্ত শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আরিফের মাকে লুৎফরের মা অখথ্যভাষায় গালিগালাজ করলে শুক্রবার রাতে তিন ভাই বুলবুল, বাবুল ও আরিফ লুৎফরসহ তার মাকে গালিগালাজ করার কারণ জানতে চায়। পরে তাদের উভয়ের মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে ওই রাতেই ইভয়ের পরিবারের লোকজন মিলে বিষয়টি মিমাংশা করে দেন। এ দিকে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কলেজ পড়–য়া আরিফ ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে মটরসাইকেল নিয়ে গাজীপুর যাওয়ার পথে লুৎফুরের মামার বাড়ি সংলগ্ন রাস্তায় পৌছলে পূর্বে থেকে ওৎপেতে থাকা সৎ ভাই লুফুর ও তার মামা, মামাত্ব ভাই নজরুল ও প্রতিবেশী লেহাজ উদ্দিনের ছেলে নজরুল ও ওয়াজ উদ্দিনের স্ত্রী দুদ মেহের মিলে তার হুন্ডার গতি রোধ করে ছুড়ি দিয়ে এলোপাতাড়ি ফার দিয়ে শরীরের বিভিন্ন অংশে ক্ষত-বিক্ষত করে। পরে তার চিৎকার শুনে আরিেেফর বড় ভাই বুলবুল ও বাবুল এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। তাদের চিৎকার শুনে আশে-পাশের লোকজন এসে তাদেরকে রক্তাক্ত জখম ও মুমুষৃ অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢামেকে রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে তাদের অবস্থার অবনতি হলে দ্রæত উত্তরা সিনসিন জাপান হাসপালে নিয়ে যায়। পরে ওই হাসপাতালের চিকিৎসক আরিফকে মৃত ঘোষনা করেন। অপর দুই ভাই ওই হাসপাতালে চিকিৎধীন রয়েছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ একেএম মিজানুল হক জানান, হাসপাতাল থেকে নিহতের লাশ এনে প্রাথমিক সুরত হাল রির্পোট তৈরীর পর লাশ গাজীপুর শহীদর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০