Publisher
১১ মে ২০২১, ৭:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় ৪ পরিবারের মাঝে ইজিবাইক-অটোভ্যান বিতরণ করলেন চেয়ারম্যান জালাল

নিজস্ব প্রতিবেদক ফরিদপুর :: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন জালাল ঈদ উপহার হিসেবে অসহায় ৪ পরিবারের মাঝে দুটি ইজি বাইক ও ২টি অটোভ্যান হস্তান্তর করেছেন।

জানা গেছে, চুমুরদী ইউনিয়ন ভাঙ্গা উপজেলার মধ্যে সবচেয়ে ছোট ইউনিয়ন হওয়ায় প্রায় শতভাগ গরীব ও অসহায় মানুষের তালিকা করে গত তিন দিন ঈদ সামগ্রী উপহার দেন। তার কাছ থেকে ঈদ সামগ্রী পেয়ে শত শত পরিবার আনন্দ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন জালাল সাংবাদিকদের বলেন, আমি ইউনিয়নের চেয়ারম্যান এজন্য এসব বিতরন করছি এমনটা নয়। আমার পিতা আজাহার উদ্দিনকে দেখেছি বহু বছর ধরেই অসহায় গরীবদের মাঝে প্রতি ঈদে ও বিশেষ কোন দিনে সকলে প্রতি সাহায্যর হাত বাড়িয়ে দিতে। আমি তার সন্তান হিসাবে যতদিন বেচে থাকব অসহায়দের পাশে থাকব ইনশাল্লাহ। ২টি ইজিবাইক ও ২টি অটোভ্যান পাওয়া পরিবারটি জানায়, আমাদের চেয়ারম্যানের দেওয়া ঈদ উপহার পেয়ে আমি আমার জীবনের গতিপথ পরিবর্তন করতে পারব। স্ত্রী সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের চেয়ারম্যান। এছাড়াও ঈদে আনন্দঘন মুর্হুতে সবাই যেন হাসি মুখে ঈদ করতে পারি সেজন্য আমাদের পরিবারের সকলের জন্য ঈদ সামগ্রীও তিনি দিয়েছেন। উল্লেখ্য সাখাওয়াৎ হোসেন জালাল চুমুরদী ইউনিয়নের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আজাহার উদ্দিনের পুত্র। একই সাথে তরুন সমাজসেবক ও শিক্ষানুরাগী হওয়ায় এলাকার তার জনপ্রিয়তা লোকজন মুখে বহুল আলোচিত। এজন্য আগামী দিনে সাধারণ জনগণ তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বলে এমন অভিমত সাধারণ ভোটারদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০