Publisher
১২ মে ২০২১, ৮:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় ছুরিকাঘাতে বৃদ্ধা নিহত

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা সদরে ছুরিকাঘাতে আছিয়া বেগম (৬৮) নামের এক বৃদ্ধা নিজ ঘরে খুন হয়েছেন। নিহত আছিয়া খাতুন ওই এলাকার মৃত রমজান আলীর স্ত্রী। তবে ঈদ খরচের টাকা না দেওয়ায় বৃদ্ধা আছিয়া বেওয়াকে খুন করেছেন তার নাতি। এরপর ঘর তল্লাশি করে কোনো টাকা না পেয়ে নানির লাশ ফেলে রেখে ইয়াকুব আলী (১৯) পালিয়ে গেলেও রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করে সদর থানা পুলিশ।
১১ মে মঙ্গলবার রাত ৯টার দিকে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের বিলপাড়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে এবং হত্যায় ব্যবহৃত ছুরি এবং জিজ্ঞাসাবাদের জন্য ইয়াকুব আলীকে আটক করেছে।
থানা পুলিশ জানায়, হত্যাকান্ডের পর তথ্যানুসন্ধানে ইয়াকুব আলীর সম্পৃক্ততার ইঙ্গিত মেলে। এ কারণে রাতেই তাকে আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে ইয়াকুব জানায়- ঈদ খরচের জন্য তার নানির কাছে ৩ হাজার টাকা চেয়েছিলেন। ইয়াকুবের ধারণা, তার নানির কাছে টাকা থাকার পরেও তাকে দেননি। এ কারণে নানিকে খুন করে তার কাছে থাকা টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে। সেই অনুযায়ী মঙ্গলবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে নানির বাড়িতে গিয়ে আবারও টাকা দাবি করেন। নানি টাকা না দিলে তার গলায় ছুরিকাঘাত করে খুন করেন। এরপর ঘর তল্লাশি করেও টাকা না পেয়ে ফিরে যান।
স্থানীয়রা জানান, নিহত আছিয়া তার ছেলে, নাতি ও ছেলের বউ নিয়ে একই বাড়িতে থাকতেন। মঙ্গলবার রাতে তার শয়নকক্ষে গলা কাটা লাশ দেখে পুলিশে খবর দেন স্বজনেরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
এ প্রসঙ্গে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, হত্যার ঘটনা উন্মোচনের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০