news desk
২২ ডিসেম্বর ২০১৯, ৫:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লেস্টার সিটিকে পাত্তাই দেয়নি ম্যানচেস্টার সিটি।

ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যেতে পারত ম্যানচেস্টার সিটি। ডানদিকের পোস্টে লেগে ফিরে ডি ব্রুইনের শট। এর তিন মিনিট পর জেসুসের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন লেস্টার গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল।

উল্টো ২২তম মিনিটে এগিয়ে যায় লেস্টার। প্রতি আক্রমণ থেকে ঠিকানা খুঁজে নেন জেমি ভার্ডি। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লেস্টার। ৩০তম মিনিটে রিয়াদ মাহরেজের গোলে থেকে সমতায় ফেরায় ম্যান সিটি।

এরপর ৪২তম মিনিটে পর্তুগিজ ডিফেন্ডার রিকার্দো পেরেইরা ডি-বক্সে রাহিম স্টার্লিংকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। গুনদোগানের নেওয়া স্পট কিকে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি স্মাইকেল।

বিরতির পর আক্রমণে গতি বাড়ায় গার্দিওলার শিষ্যরা। সেই সুবাদে ৬৯তম মিনিটে গোল পেয়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। ডানদিক দিয়ে ডি-বক্সে ঢুকে দূরের পোস্টে থাকা জেসুসকে আড়াআড়ি পাস দেন ডে ব্রুইনে। খুব কাছ থেকে তার পাশ দেওয়া বলে পা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন জেসুস।

বাকী সময়ে আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

এই জয়ের পর ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানেই থাকল ম্যান সিটি। আর ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আছে লেস্টার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০