Publisher
২৬ মে ২০২১, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের জন্য ‘ওষুধপত্র ও চিকিৎসা সামগ্রী’ পাঠিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের জন্য ‘ওষুধপত্র ও চিকিৎসা সামগ্রী’ পাঠিয়েছে বিএনপি।

বুধবার বিকেলে রাজধানীর বারিধারার দূতাবাসে রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদানের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি বলেন, প্যালেস্টাইনের জনগণের ওপরে অন্যায় আক্রমণ করা হয়েছে এবং শিশু নারীসহ দুই শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে, অসংখ্য মানুষকে আহত করা হয়েছে। তাদের অনেক বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে, স্কুল-হাসপাতাল ধবংস হয়ে গেছে। আমরা প্রথম থেকেই এই বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা ফিলিস্তিনের প্রেসিডেন্ট আবু আব্বাসকে চিঠি দিয়েছি এবং ফিলিস্তিনিদের সাথে একাত্মতা ঘোষণা করেছি। আজকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কিছু ওষুধপত্র ও চিকিৎসার কিছু সরঞ্জাম নিয়ে এসেছি। যা সামান্য হলেও তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে তাদের সাহায্য করবে।

মির্জা ফখরুল বলেন, ফিলিস্তিনের এই সংগ্রাম ও যুদ্ধ একটি ন্যায়সঙ্গত লড়াই। তাদের নিজস্ব ভূমির জন্য তারা সংগ্রাম করছে। সেই সময়ে দূঃখজনকভাবে বাংলাদেশ সরকার কৌশলে পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দ তুলে নিয়েছে। এতে আমরা অত্যন্ত দূঃখবোধ করেছি, আমরা ক্ষোভ প্রকাশ করেছি। ফিলিস্তিনের এই ন্যায়সঙ্গত যুদ্ধের সময়ে, সংগ্রামের সময়ে যখন পুরো পৃথিবী তাদের পাশে দাঁড়াচ্ছে সেই সময়ে এটা খুব একটা ভালো কাজ হয়নি বলে আমরা মনে করি।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান এই সহযোগিতায় ধন্যবাদ জ্ঞাপন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার আশু আরোগ্য কামনা করেছেন।

রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনি জনগণ আপনাদের এই সহযোগিতার কথা কখনো ভুলবে না। আমরা বাংলাদেশের জনগণের শুভ কামনা করি। একই সঙ্গে আমরা বাংলাদেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করছি।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

২

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৩

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৪

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৬

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৭

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৯

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১০

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

২০