Publisher
১ জুন ২০২১, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় ছাত্রলীগ নেতা তাকবির হত্যা : ৩ আসামি কারাগারে

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ছাত্রলীগ নেতা তাকবির ইসলাম খান হত্যা মামলায় পলাতক থাকার পর আদালতে আত্মসমর্পণ করা তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন জাহিদ হাসান, বিধান চন্দ্র মোহন্ত ও মোহাম্মদ নিশাদ।

৩১ মে সোমবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক এ আদেশ দেন বলে আসামিদের আইনজীবী অ্যাডভোকেট গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন ।

এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মালেক বলেন, ওই তিনজন পলাতক থাকা অবস্থায় গোপনে উপস্থিত হয়ে আদালতে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।
তিনি আরও বলেন, তাকবির হত্যা মামলার প্রধান আসামি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আব্দুর রউফ উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন। তার মেয়াদ শেষ হওয়ার কথা। সে এখনো গ্রেফতার এড়িয়ে পলাতক রয়েছে। তার বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় বগুড়ার ধুনট উপজেলায় যাচ্ছিলেন। তাদের সঙ্গে ছিলেন আব্দুর রউফ ও তাকবির ইসলাম। তারা সবাই মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। যাবার পথে গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় পৌঁছালে সেখানে তাকবিরের মোটরসাইকেলের সঙ্গে আব্দুর রউফের সমর্থক জাহিদ হাসানের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে জাহিদের পক্ষ নিয়ে এগিয়ে আসে আব্দুর রউফ। ওই সময় সভাপতি তিতাস ও সাধারণ সম্পাদক অসীম তাৎক্ষণিকভাবে ঘটনার মিমাংসা করে দেয়। ওইদিন সন্ধ্যায় রউফ তার সহযোগীদের নিয়ে তাকবীর এবং তার সহযোগীদের উপর হামলা করে এবং ছুরিকাঘাত করে। পরে ১৬ মার্চ বিকেল ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকবির মারা যায়। মারা যাবার আগে তাকবির তাকে ছুরিকাঘাত এবং হামলার জন্য আব্দুর রউফকে দায়ী করে একটি ভিডিওবার্তা দেয়।
হত্যার ঘটনায় তাকবিরের মা আফরোজা ইসলাম সদর থানায় সরকারি আজিজুল হক কলেজ শাখার বহিষ্কৃত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফকে প্রধান আসামি, জাহিদ হাসান, আনোয়ার হোসেন, মো. তারেক, বিধান চন্দ্র মোহন্ত, মো. নিশাদ ও মো. আরমান সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

২

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৩

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৪

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৬

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৭

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৯

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১০

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

২০