Publisher
১৭ জুলাই ২০২১, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত, আহত ৩

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ধান বোঝাই ট্রলি ও মোটরসাইকেল মুখো মুখি সংঘর্ষে সুবাইতা (৯) নামের ১শিশু কন্যা নিহত ও আহত হয়েছে ৩ জন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার শেরপুর- ঝগড়ার চর সড়কের চর হাবর এলাকায়।

আহতরা হলো জামালপুর জেলার ইসলামপুর উপজেলার লাউদত্ত খান বাড়ির বাসিন্দা শহিদুর রহমান (৩৮),তার স্ত্রী সুলতানা বেগম (৩২) ও শিশুপুত্র সিয়াম (৪)।আহতদের মধ্যে সুলতানা বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বাকিদের শেরপুর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শহিদুর রহমান,গ্রামের বাড়িতে পরিবার-রিজনরের সাথে ঈদ করতে শনিবার সকালে ইসলামপুরের লাউ দত্তের উদ্দেশ্যে পরিবার-পরিজন নিয়ে মোটরসাইকেল যুগে কিশোরগঞ্জ শহর থেকে রওনা দেয়। শনিবার বিকেলে শেরপুর ঝগড়ার চর সড়কের চর হাবর এলাকাতে ধান বোঝাই ট্রলি ও যাত্রীবাহী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধান বোঝাই টলির গাড়ির নিচে পড়ে শহিদুল রহমানের শিশু কন্যা সুবাইতা (৯) মারা যায়। স্থানীয় এলাকাবাসী ঘাতক ধান বুঝাই টলি গাড়ি আটক করলেও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় টলির চালক ।

শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়া মাত্রই, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রলি চালক পালিয়ে গেছে, শিশুকন্যাটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

২

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৩

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৪

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৬

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৭

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৯

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১০

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

২০