Publisher
২ অগাস্ট ২০২১, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭ মাসের অন্তঃস্বত্ত্বা হওয়ার পর  স্ত্রী জানলেন স্বামী হিন্দু!

শেরপুর জেলা প্রতিনিধি: জুয়েল চন্দ্র দাস নামের এক যুবক নিজের ধর্মীয় পরিচয় গোপন করে শেরপুর জেলার এক তরুণীকে বিয়ে করেছিলেন এক বছর আগে। বিয়ের কয়েক মাসের মাথায় কাউকে কিছু না বলে আত্মগোপনে চলে যান তিনি। সাত মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী তাকে খুঁজতে খুঁজতে চলে যান লক্ষ্মীপুরের রামগতি থানায়। জানতে পারেন, জুয়েল মুসলিম নন, হিন্দু।
কাজীকে নকল জন্মসনদ দিয়ে বিয়ে করা জুয়েল রামগতির বড়খেরী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কালামিয়া পন্ডিতের হাট এলাকার শ্যামল চন্দ্র দাসের ছেলে। জানা গেছে, জুয়েলের বিরুেদ্ধে আইনি পদক্ষেপ নিতে পুলিশ তার স্ত্রীকে পরামর্শ দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান।
ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি ও জুয়েল ঢাকার গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। এক বছর আগে জুয়েল নিজের ধর্মীয় পরিচয় গোপন করে প্রতারণার মাধ্যমে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন। পরে বিয়ে করেন। বিয়ের দিন কাজীকে মুসলিম পরিচয়ে জন্মসনদ দেন জুয়েল। এরপর থেকে সংসার শুরু করেন তারা। কয়েকমাস পরে জুয়েল আত্মগোপন করেন। এর মধ্যে তার স্ত্রী সন্তানসম্ভবা হন।
গর্ভে সন্তান আসার আগে থেকেই স্বামীকে বিভিন্ন জায়গায় খোঁজ করেন ভুক্তভোগী। গর্ভধারণের পর জুয়েলের খোঁজ করতে করতে তিনি রামগতির বড়খেরী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কালামিয়া পন্ডিতের হাট এলাকায় এসে তার খোঁজ পান। তখনই স্বামীর আসল পরিচয় পান ওই নারী।
পুলিশ জানায়, স্বামীর খোঁজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াসহ পুলিশের সহায়তা চেয়ে রামগতি থানায় আসেন ভুক্তভোগী। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়। ওসি সোলায়মান বলেন, ‘ওই নারীর বক্তব্য শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে জুয়েলের ঠিকানা সংগ্রহ করা হয়। তাকে আইনি ব্যবস্থায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০