Publisher
২১ অগাস্ট ২০২১, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার ইউএনও’র প্রত্যাহার চাইলেন বরিশাল বিভাগের সকল মেয়র

বরিশাল প্রতিনিধি: এবার বরিশাল সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বরিশাল বিভাগের পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানবৃন্দ। এছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের ৩ ঘণ্টার সিসি ক্যামেরার ফুটেজ জনসন্মুখে প্রকাশের দাবিও জানানো হয়।

অপরদিকে, বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ ইউএনও’র অপসারণসহ পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।

শনিবার বিকেলে বরিশাল ক্লাব মিলানায়তনে পৃথক এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে এসব দাবি তোলা হয়।

এ দিন বিকেল ৪টায় পৌর মেয়রদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন গৌরনদীর পৌর মেয়র হারিছুর রহমান হারিছ। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সিসি ক্যামেরায ওই রাতের খণ্ডিত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কিন্তু রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টার ভিডিও ফুটেজ পর্যালোচনা করলে দেখা যাবে, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ইউএনও’র বাসায় হামলা চালায়নি। ইউএনও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদককে তার নিজ বাসায় আটকে রাখেন।

এ সময় তারা ইউএনও’র ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং একইসাথে ইউএনও’র অপসারণসহ পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। এ সময় বিভাগের অন্যান্য পৌর মেয়ররা উপস্থিত ছিলেন।

এদিকে বিকেল ৫টায় একই স্থানে প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন বিভাগীয় কমিটির নেতারা বলেন, সিটি কর্পোরেশন রাতের বেলা বর্জ্য অপসারণ করে। ইউএনও মুনিবুর রহমান গায়ে পড়ে সিটি কর্পোরেশনের কর্মীদের সাথে ঝামেলা তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছেন। তার কোনো দুরভিসন্ধি রয়েছে।

নেতারা বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য শান্ত বরিশালকে অশান্ত করার চেষ্টা করেছেন ইউএনও। তারা ইউএনও’র অপসারণ ও ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং দায়েরকৃত মামলা দুটি প্রত্যাহারের দাবি জানান।

এ সময় বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, আগৈলঝাড়ার চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদীর চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী, উজিরপুরের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০