Publisher
২২ অগাস্ট ২০২১, ৪:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা মোকাবেলায় প্রথম ডিএনএ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারত

অনলাইন ডেস্ক: করোনা মোকাবেলায় বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিনের (টিকা) অনুমোদন দিয়েছে ভারত। ভারতের ওষুধ নিয়ন্ত্রক বিভাগ শনিবার তিন ডোজের এ ভ্যাকসিনের অনুমোদন দেয়।

ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ক্যাডিলা হেলথকেয়ার এ ভ্যাকসিন তৈরি করেছে। জিকোভ-ডি নামের ওই ভ্যাকসিনটির ডোজ নিতে হয় সব মিলিয়ে তিনটি।

ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির দাবি, ডিএনএ ভ্যাকসিনের তিন ডোজ (পূর্ণ ডোজ) গ্রহণ করলে করোনা ৬৬ শতাংশ প্রতিরোধ করা সম্ভব। প্রাথমিকভাবে ১২ কোটি ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, আগের ডিএনএ ভ্যাকসিনগুলো পশু-পাখির ক্ষেত্রে বেশ ভালোভাবে কাজ করেছে, মানুষের ক্ষেত্রে তেমন কাজ দেখায়নি।

ভারতে করোনা মোকাবেলায় এতোদিন কোভিশিল্ড, কোভ্যাকসিন ও স্পুটনিক ভি টিকার প্রয়োগ দেখা গেছে। ইতোমধ্যে দেশটিতে টিকা নিয়েছেন ৫৭ কোটি মানুষ।

গত জানুয়ারিতে শুরু হয়ে এ পর্যন্ত ভারতের প্রাপ্ত বয়স্কদের মধ্যে ১৩ শতাংশ করোনা টিকার পূর্ণ ডোজ নিয়েছেন। ৪৭ শতাংশ ভারতীয় নিয়েছেন কমপক্ষে এক ডোজ টিকা।

ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ক্যাডিলা হেলথকেয়ার বলছে, তারা ভারতে ভ্যাকসিনটি নিয়ে বৃহত্তর ক্লিনিক্যাল ট্রায়ান সম্পন্ন করেন। দেশটির ৫০টি সেন্টারে ২৮ হাজার স্বেচ্ছাসেবী এ ট্রায়ালে অংশ নেন।

ওষুধ কোম্পানীটির দাবি, প্রথমবারের মতো তরুণদের মধ্যে এ ভ্যাকসিনের পরীক্ষা চালানো হয়েছে। ১২ থেকে ১৮ বছরের প্রায় এক হাজার জন এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ভারতে করোনার বিস্তার যখন চরমে, তখন এর তৃতীয় ট্রায়াল চালানো হয়েছিল বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। তারা বলছে, ডেল্টা ধরনের বিরুদ্ধে এ ডিএনএ ভ্যাকসিন যতেষ্ট কার্যকর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০