Publisher
১৫ সেপ্টেম্বর ২০২১, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালাইয়ে আন্ত:জেলা ডাকাত সর্দারসহ ৩ সদস্য মাদক ও অস্ত্রসহ গ্রেফতার

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের কালাইয়ে আন্ত:জেলা ডাকাত সর্দারসহ ৩ সদস্যকে মাদক, দেশিয় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
ঘটনা ও থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক এর তত্ত্বাবধানে  এস,আই শাহিন মোহাম্মদ অনু ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার মাত্রাই ইউনিয়নের বানদীঘি ছত্রগ্রামে অভিযান পরিচালনা করে মৃত ছফির মন্ডলের ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সরদার মাহবুব মন্ডলের বসতবাড়ি থেকে পিস্তল ও সর্টগানের দুইটি গুলি, চোরাই দুটি মোটরসাইকেল, তীর-ধনুক, ছেলাই, হাতুরি, ৪৪০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ আন্তঃজেলা ডাকাত সরদার মাহবুব মন্ডল (৪২), কালাই পৌর সদরের থানাপাড়া এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে আন্তঃজেলা ডাকাত সদস্য বজলার রহমান বুলেট (৪৩) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আয়ভাঙ্গি গ্রামের আব্দুল হামিদের ছেলে সাদ্দাম হোসেন (৩২) কে হাতেনাতে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে কালাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) সেলিম মালিক এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ১৫ সেপ্টেম্বর বুধবার দিবাগত   রাতে জেলার যে কোন স্থানে ডাকাতি করার জন্য ডাকাত সরদার বজলার রহমান বুলেটের বাড়ীতে বিভিন্ন উক্ত গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা পরিকল্পনা করছিল এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অফিসার ফোর্স পাঠিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আন্ত:জেলা ডাকাত দলের সরর্দার মাহবুব মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা চলমান রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০