Publisher
২৮ সেপ্টেম্বর ২০২১, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া আপাতত স্থগিত

অনলাইন ডেস্ক : অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এরই মধ্যে খুলেও দেওয়া হয়েছে বন্ধ করা সাইটগুলো। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে এসব সাইট খুলে দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তালিকা পেলে পরবর্তী সময়ে সেই অনুযায়ী অনিবন্ধিত সাইটগুলো বন্ধ করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, বিটিআরসি তালিকা ধরে নিউজ পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া শুরু করেছিল। ওই তালিকায় বেশ কিছু ত্রুটি আছে। ফলে আপাতত অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এরই মধ্যে আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে তালিকা চেয়েছি, সেই তালিকা অনুযায়ী অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করা হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধের প্রক্রিয়া শুরু করে বিটিআরসি। কিন্তু এ প্রক্রিয়ার শুরুতেই হোঁচট খেয়েছে বিটিআরসি। সরকারি সংবাদ সংস্থা বাসসসহ নিবন্ধন নেওয়া দেশের প্রথম সারির অনেক নিউজ পোর্টালও কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। এগুলোর সবগুলো তথ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধন নেওয়া।

এ বিষয়ে জানতে চাইলে মোস্তাফা জব্বার বলেন, খোঁজ নিয়ে দেখি এ বিষয়ে বিটিআরসি কী করছে। তবে মন্ত্রীর এ বক্তব্যের কিছুক্ষণ পরই বন্ধ হওয়া নিউজ পোর্টালগুলো আবার চালু করা হয়।

এদিকে, দেশের সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টের আদেশ প্রতিপালনে আরো দুই সপ্তাহ সময় পেয়েছে বিটিআরসি। এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ঠিক করেছেন আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতকের পরিচয় নিয়ে যা জানা গেল

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

‘কোনো কিছুই অসম্ভব নয়’ – আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে

ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ

ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের

ইসরাইল-লেবানন চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর

দেশে স্বর্ণের দামে বড় লাফ

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

১০

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

১১

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

১২

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

১৩

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

১৪

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

১৫

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

১৬

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

১৭

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

১৮

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১৯

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২০