Publisher
১২ অক্টোবর ২০২১, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার আমলে দেশের সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে:  মতিয়া চৌধুরী

শেরপুর জেলা প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ধর্ম পালনের অধিকার নিশ্চিত করেছেন। তার আমলে দেশের সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছেন। যেমনিভাবে মুসলিম সম্প্রদায় তাদের অধিকার ভোগ করছেন একইভাবে হিন্দু ও নৃ-তাত্তি¡কজনগোষ্ঠীও স্বাধীনভাবে ধর্ম পালন করছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে উপজেলার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে চার মূলনীতির উপর। এর একটি হলো ধর্ম নিরপেক্ষতা। মুক্তিযুদ্ধের সময় মুসলমানরা যেমনভাবে হাতে অস্ত্র তুলে নিয়েছিল দেশমাতৃকার মুক্তির জন্য, একইভাবে হিন্দু, খ্রিস্টান, গারো ভাইয়েরাও যুদ্ধ করেছেন। পাক হানাদার বাহিনীর হাতে যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের মধ্যে অনেকেই অন্য ধর্মের লোক ছিলেন। যে কারণে স্বাধীন দেশে ফিরে জাতির পিতা বলেছিলেন, যারা ধর্ষণের শিকার হয়েছে তারা আমার সন্তান। তাদের পিতার নামের জায়গায় শেখ মজিবুর রহমান লিখে দাও। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ও সামরিক শাসকগোষ্ঠী ধর্ম নিরপেক্ষতার বিকৃত ব্যাখা করে অনেকভাবে আমাদেরকে ধর্মহীন বলে চিহ্নিত করার অপচেষ্টা করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বিরুদ্ধ প্রচারণা মোকাবেল করে দেশে সকল মানুষের অধিকার নিশ্চিত করেছেন। এদিন মতিয়া চৌধুরী উপজেলার ৩৭টি মন্ডপের প্রতিনিধিদের হাতে সরকারী অনুদান বাবদ প্রতিমন্ডপে নগদ ১৫ হাজার টাকা করে অর্থ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ফজলুল হক, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও পূজা পরিষদ নেতা গোপাল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৃথিবী কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প, ছবি নিয়ে হাস্যরস

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

বাংলাদেশি ভক্তরাও একভাবে আর্জেন্টাইনই: এমি মার্তিনেজ

যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার: জাতিসংঘ

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন উপহার

যুদ্ধাবস্থার মধ্যেই ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১০

‘ফুটবলে অসম্ভব বলে কিছু নেই’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের

১১

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

১২

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতকের পরিচয় নিয়ে যা জানা গেল

১৩

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

১৪

‘কোনো কিছুই অসম্ভব নয়’ – আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে

১৫

ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ

১৬

ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের

১৭

ইসরাইল-লেবানন চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

১৮

ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর

১৯

দেশে স্বর্ণের দামে বড় লাফ

২০