Publisher
১৭ নভেম্বর ২০২১, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় সাংবাদিক গৌতম দাসের ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার (১৭ নভেম্বর)। নির্ভীক সাংবাদিক গৌতম দাসের ১৬তম মৃত্যু বার্ষিকী। বেদনা বিধুর পরিবেশে পালিত হয়েছে সাংবাদিক গৌতম দাসের ১৬তম মৃত্যু বার্ষিকী। দিবসটি উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার চণ্ডীদাসদী গ্রামে গৌতম দাসের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক মাসুদ ফাউন্ডেশন ও প্রথমআলো বন্ধু সভা, সমকাল সুহৃদসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

সাংবাদিক গৌতম দাস স্মরণে তার চণ্ডীদাসদী গ্রামের বাড়িতে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করে তারেক মাসুদ ফাউন্ডেশন।

এসময় উপস্থিত ছিলেন তারেক মাসুদ ফাউন্ডেশনের আহ্বায়ক ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালি, প্রফেসর সরোয়ার হোসেন, ভাঙ্গা মহিলা ফোরামের সভাপতি, মাহমুদা হোসেন, তারেক মাসুদের অনুজ ও তারেক মাসুদ ফাউন্ডেশনের সদস্য সচিব সাঈদ মাসুদ ,কমরেড লিয়াকত হোসেন, সাংবাদিক দিলিপ দাস , লেখক ও চিত্র শিল্পী মোস্তাক খান, সাহিত্যিক রুবেল শেখ প্রমুখ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবীণ শিল্পী আশরাদ মাতুব্বর এবং সভাপতিত্ব করেন মিয়া বেনজির আহমেদ।

উল্লেখ্য ২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরে রাতের আঁধারে নিজ বাসায় নির্মমভাবে হত্যা করা হয় নির্ভীক সাংবাদিক গৌতম দাস কে। ২০০৫ সালে দৈনিক সমকাল পত্রিকায় কর্মরত থাকাবস্থায় রাতের আঁধারে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০