Publisher
১১ ডিসেম্বর ২০২১, ৮:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডকে উড়িয়ে অ্যাশেজ শুরু করলো অস্ট্রেলিয়া

প্রাইম টিভি বাংলা, অনলাইন:
অ্যাশেজের শুরুটা দুর্দান্ত হলো অস্ট্রেলিয়ার। ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডকে এক প্রকার উড়িয়ে দিয়েছে অজিরা। গ্যাবায় শনিবার প্রথম টেস্টে ইংলিশদের ৯ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। অ্যাশেজের ৫ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল প্যাট কামিন্স শিবির।

প্রথম ইনিংসে ১৪৭ রানে অল আউট হয় ইংল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করে ৪২৫ রান। দ্বিতীয় ইনিংসে রুট-মালানের ব্যাটে ২৯৭ রান করতে সমর্থ হয় সফরকারীরা। আর তাতে মাত্র ১৯ রানের লিড নেয় ইংল্যান্ড। চতুর্থ দিনে ২০ রানের টার্গেটে খেলতে নেমে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া।

তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের রান ছিল ২ উইকেটে ২২০ রান। ডেভিড মালান ৮০ ও অধিনায়ক জো রুট ৮৬ রানে ছিলেন অপরাজিত। আজ ম্যাচের চতুর্থ দিনে এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর পরাজয় ত্বরান্বিত হয় ইংলিশদের।
দিনের শুরুতে বিদায় নেন মালান। ব্যক্তিগত স্কোরে দুই রান যোগ করতেই লিওনের শিকার তিনি। ১৯৫ বলে ৮২ রান করে ফেরেন মালান। দলীয় ২২৯ রানের মাথায় বিদায় নেন রুট। গ্রিনের বলে উইকেটের পেছনে ক্যারির কাছে ক্যাচ দেন ইংলিশ অধিনায়ক। ১৬৫ বলে তিনি করেন ৮৯ রান।

এরপর স্কোর বাড়াতে চেষ্টা করলেও সফল হয়নি ইংল্যান্ডের বাকি ব্যাটাররা। জস বাটলার করেন ২৩ রান। বেন স্টোকস করেন ১৪ রান। ক্রিস ওকস ১৬ রান। বাকিরা স্পর্শ করতে পারেনি দুই অঙ্কের রান। বল হাতে চার উইকেট নেন অস্ট্রেলিয়ার নাথান লিওন।

২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে রবিনসনের বলে আউট হন ওপেনার আলেক্স ক্যারি। জয়ের জন্য বাকি কাজটুকু সারেন অস্ট্রেলিয়ার মারকুইস হ্যারিস ও মার্নাস লাবুশানে। হ্যারিস ৯ রান করেন। লাবুশানে রানের খাতাই খুলতে পারেননি। প্রথম ইনিংসে ১৫২ রান করার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

আগামী ১৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০