Publisher
১৪ ডিসেম্বর ২০২১, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কার পেলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ ফাউন্ডেশনের এ বছরের ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কারে পেয়েছেন নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলা। নিউ ইয়র্কে গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত ‘উই দ্য পিপল্স’ অনুষ্ঠানে জাতিসংঘের উপমহাসচিব আমিনা জে মোহামেদ আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেন।

সবার জন্য একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনে জাতি সংঘের লক্ষ্য ত্বরান্বিত করতে উল্লেখযোগ্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। প্রফেসর ইউনূসকে মানুষের মর্যাদা, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নেতৃত্ব ও উদ্ভাবনের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমিনা জে মোহামেদ প্রফেসর ইউনূসের একটি সাক্ষাৎকার নেন যার মূল বিষয়বস্তু ছিল প্রফেসর ইউনূসের ‘তিন শূন্য’র পৃথিবী’ ও তা সৃষ্টির প্রচারাভিযান।

এর আগে যাঁরা ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কার পেয়েছেন তাঁদের মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটন, জাতি সংঘ মহাসচিব কফি আনান ও বান কি মুন, আর্চবিশপ ডেসমন্ড টু টু এবং শুভেচ্ছাদূত অ্যাঞ্জেলিনা জোলি প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০