Publisher
১৬ ডিসেম্বর ২০২১, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫০ বছরে সাফল্যের জন্য বাংলাদেশের প্রশংসা করেছে জাতিসংঘ

প্রাইম টিভি বাংলা, অনলাইন: জাতিসংঘ স্বাধীন দেশ হিসাবে বিগত ৫০ বছরে নানা বাধা বিপত্তি পেরিয়ে ব্যাপক সাফল্য অর্জন করায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে । সংস্থাটি বলেছে, যুদ্ধ ও দুর্ভিক্ষে বিধ্বস্ত অবস্থা থেকে দীর্ঘ ও সংকটময় পথ পাড়ি দিয়ে আসার পর জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র হিসাবে দেশটি স্বল্পোন্নত দেশের মযার্দা লাভ করেছে। এছাড়া, দেশটি ৯ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়েছে। পাশাপাশি দুদর্শা ও বিপর্যয় কাটিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশটি ব্যাপক সাফল্য অর্জন করেছে।বাংলাদেশের স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে লেখা এক পত্রে জাতিসঙ্ঘ এ মন্তব্য করেছে।

পত্রে আরো বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৫০ বছরের অংশীদার হিসাবে বাংলাদেশে আমরা জাতিসঙ্ঘ পরিবার আপনাদের সাথে জাতির এই সাফল্য উদযাপন করছি এবং দেশকে এ অবস্থায় নিয়ে আসার পেছনে যারা ভূমিকা রেখেছেন, তাদের প্রতি আমরা সম্মান জানাচ্ছি।

তারা বলেন, মাথাপিছু আয় অপেক্ষাকৃত কম থাকা সত্ত্বেও বাংলাদেশে মা ও শিশু মৃত্যু, টিকাদান, বিদ্যালয়ে ভর্তি হার, এবং অন্যান্য সামাজিক সূচকে সাফল্য অর্জন অন্যান্য দেশের জন্য অনুকরনীয় হয়ে থাকবে।

পত্রে বলা হয়, উন্নয়ন লক্ষ্যসমূহ (এমডিজি) অর্জনের ক্ষেত্রে এটি স্বীকৃত হয়েছে। পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে সাফল্য অর্জনে এলডিসি’র মর্যাদা লাভে সহায়ক হয়েছে। এ ছাড়া বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতিসংঘ শান্তি মিশনে সবচেয়ে বেশি সৈন্য রয়েছে এমন দেগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

সূত্র : বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০