Publisher
১৬ ডিসেম্বর ২০২১, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

 ভাঙ্গায় পানিতে ডুবে চার বছরের শিশুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গায় পুকুরের পানিতে ডুবে সানজিত শেক নামের ৪ বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে ১১টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামে। শিশু সানজিত ঘারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পিতা সুজন শেকের ছেলে।

এদিকে ছেলের মৃত্যুতে সুজন শেকের বাড়িতে বইছে শোকের মাতম। ফুটফুটে শিশু সানজিতের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে গোটা এলাকায় শোঁকে নিস্তব্ধ। শোঁকাহত বাবা মাকে শান্তনা দিতে আসছেন গ্রামের সাধারণ জনগণ। কিছুতেই সন্তান হারানোর বেদনা সইতে পারছেন না সুজন শেকের পরিবার ও স্বজনেরা।

গ্রামের শিক্ষক জব্বার মিয়া জানান, আজ ১৬ ডিসেম্বর সকালে শিশুটি তার বাবা-মায়ের সাথে সকালের খাবার খায়। ছেলেকে খাওয়ানোর পরে তার মা বাড়ির কাজে ব্যস্ত হয়ে উঠেন। কিন্ত মায়ের অজান্তে শিশু সানজিতে খেলার জন্য বাড়ির বাহিরে চলে আসে। এসময় বাড়ির পাশের একটি পুরাতন পুকুরে পড়ে পানিতে ডুবে যায়।

বেশ কিছু সময়ের পর শিশুটির মা বাড়ির কোথাও তাকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। কিন্ত সানজিতকে না পাওয়ায় বেশ উদবিঘ্ন হয়ে উঠেন পরিবারের লোকজন। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন শিশুটির মা। খবর পেয়ে এগিয়ে আসেন প্রতিবেশীরা। তারা সবাই মিলে সকল জায়গায় খুঁজতে থাকেন। প্রায় একঘণ্টা পরে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে থাকে সানজিতের দেহ। এরপর শিশু সানজিত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এসময় হাসতালে এক হৃদয় বিদারক দৃশ্যর সৃষ্টি হয়। শিশু সানজিত পরিবারের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে হাসতালের করিডোর।
মামুনুর রশিদ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০