Publisher
২৩ ডিসেম্বর ২০২১, ৮:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিজ্ঞাপনের শুটিং দিয়েই কাজে ফিরলেন শাহরুখ

বিনোদন ডেস্ক : মাদককাণ্ডে ছেলে আরিয়ান খানের নাম জড়ানোর পর আর জনসম্মুখে আসেননি বলিউড বাদশা শাহরুখ খান। বলেছিলেন, আরিয়ান বাড়ি ফেরার পরেই কাজে যোগ দিবেন।
ছেলের জেল মুক্তির দেড় মাস পর এবার শুটিংয়ে যোগ দিলেন কিং খান।

বুধবার (২২ ডিসেম্বর) শুটিংয়ে যোগ দিয়েছেন শাহরুখ খান। এদিন মুম্বাইয়ে একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বুধবার মুম্বাইয়ে এক বিজ্ঞাপনের শুটিং সেটে দেখা গেছে শাহরুখকে। এ সময় তার পরনে ছিল কালো টি-শার্ট, চোখে রোদচশমা। যদিও ক্যামেরার লেন্সে শাহরুখের মুখ ধরা পড়েনি। তবে পেছন থেকে দেখেই বোঝা যাচ্ছে তিনি বলিউড বাদশা।

বাড়ি থেকে এতো দিন বের না হলেও গেল সপ্তাহে একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন শাহরুখ। যেখানে তার চোখে-মুখে চিন্তার ছাপ দেখা গেছে।

আরিয়ান মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর সব কাজ থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন শাহরুখ। পুরো অক্টোবর মাস থানা-পুলিশ, আদালত আর ঘুমহীন রাত কাটিয়েছেন এই অভিনেতা। প্রায় এক মাস জেলে থাকার পর ছেলে বাড়ি ফিরলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন শাহরুখ।

সম্প্রতি মুম্বাই হাইকোর্টের এক খবরে স্বস্তি পেয়েছেন আরিয়ান। তার মুক্তির শর্তের মধ্য প্রধান শর্তটি বাদ দেওয়া হয়েছে। আদালত জানায়, প্রতি শুক্রবার এনসিবির অফিসে আর হাজিরা দিতে হবে না আরিয়ানকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০