Publisher
২৩ ডিসেম্বর ২০২১, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে ৩ চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা, দ্বৈত কর পরিহার, স্বাস্থ্য, বন্দি বিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে ৩টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, সকালে মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে দেশটি সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর মধ্যে দ্বি-পক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তিসহ স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) সমঝোতা স্মারক এবং উভয় দেশের যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এদিন। দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেওয়া হয়।

এর আগে আজ বৃহস্পতিবার মালেতে প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ তাকে লাল গালিচা সংবর্ধনা দেন। একই সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার প্রদান এবং গান স্যালুট দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় উভয় দেশের ‘লাইন অব প্রেজেন্টেশন’ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর এবং ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গতকাল বুধবার, ২২ ডিসেম্বর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিশেষ ফ্লাইটে প্রথমবারের মতো দেশটি সফরে যান প্রধানমন্ত্রী। ৬ দিনের দ্বিপাক্ষিক সফরে শেষে আগামী ২৭ ডিসেম্বর, সোমবার, সন্ধ্যায় ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০