Publisher
২৩ ডিসেম্বর ২০২১, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক: একাত্তরের মুক্তিযোদ্ধারা বিনামূল্যে শতভাগ চিকিৎসাসেবা পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সংক্রান্ত একটি চুক্তি এরইমধ্যে সম্পন্ন হয়েছে, যা আগামী জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।

মহানগর নাট্যমঞ্চে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে জেলা, উপজেলাসহ দেশের সবখানে মুক্তিযোদ্ধারা বিনামূলে চিকিৎসাসেবা পাবেন। চিকিৎসা, ওষুধ, পরীক্ষা ও এক্স-রেসহ প্রয়োজনীয় সবই বিনামূল্যে দেয়া হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিএসসিসির এই অনুষ্ঠানে তিনি বলেন, ২০ হাজার টাকা করে মুক্তিযোদ্ধা ভাতা দেয়া হচ্ছে, ঘরও পাচ্ছেন তারা। সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের সূতিকাগার, মুক্তিযুদ্ধ সংগঠিত স্থানগুলো এবং বধ্যভূমিগুলো সরক্ষণ করা হচ্ছে। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের কবরগুলো বিশেষ ডিজাইনে করা হবে, যাতে ৫০ বছর পরেও সেটি কার কবর তা বোঝা যায়।

এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে আ ক ম মোজাম্মেল হক বলেন, এই অপশক্তির কাছে জনগণের টাকা, রাষ্ট্রের সম্পদ নিরাপদ নয়। তারা আবার দেশের পতাকা খাঁমচে ধরতে চায়, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করা মানুষ বেঁচে থাকতে দেশকে অকার্যকর, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মৃনাল কান্তি দাস, হুমায়ুন কবির, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০