Publisher
২৫ ডিসেম্বর ২০২১, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণপবিহণে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের যাত্রা শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক: গণপবিহণে শৃঙ্খলা ফেরাতে দেশে প্রথমবারের মতো বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে রোববার। রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাস স্টপেজ থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ অনুষ্ঠানে ঢাকার দুই মেয়রসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

জানা গেছে, ঢাকার গণপরিবহণ ব্যবস্থাকে দুটি ভাগ করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এর মধ্যে একটি হলো আরবান ট্রান্সপোর্ট। আর ঢাকার আশপাশের জেলার বাসগুলোকে সাব-আরবান ট্রান্সপোর্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও জানা গেছে, ৬টি কোম্পানির মাধ্যমে ছয় রংয়ের বাস দিয়ে সিটি সার্ভিস পরিচালনা করা হবে। রোববার লাল-সবুজ রংয়ের পরিবহণ চালু করা হচ্ছে। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত রুটে প্রাথমিকভাবে ৫০টি বাস দিয়ে বাস রুট রেশনালাইজেশনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা শহরের বাইরে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর এবং নারায়ণগঞ্জের এসব জেলার বাস সার্ভিসকে সাব-আরবান ট্রান্সপোর্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৩টি মাদার কোম্পানির মাধ্যমে এসব জেলার সার্ভিসকে পরিচালনা করা হবে। আন্তঃজেলার সব বাস ঢাকার বাইরে ৪টি টার্মিনালে থামবে। সেখান থেকে সাব-আরবান ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকায় প্রবেশ করবে।

তারা আরও জানান, ঢাকায় সিটি টার্মিনাল থাকবে ৮টি। সাব আরবান ট্রান্সপোর্টের বাসগুলো এসব সিটি টার্মিনালে প্রবেশ করবে। সিটি টার্মিনাল থেকে আরবার ট্রান্সপোর্টের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে ভ্রমণ করবেন যাত্রীরা। এক্ষেত্রে ঢাকার ২৯১ রুট কমিয়ে ৪২ রুটে আনার প্রস্তাব করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০