Publisher
২৭ ডিসেম্বর ২০২১, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশে চিকিৎসার সুবিধা পাচ্ছেন না খালেদা জিয়া: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়ে তার পরিবারের করা আবেদন নাকচ করে দিয়েছে আইন মন্ত্রণালয়। এখন সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। এরপর মতামতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য দিয়েছে।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, খালেদা জিয়ার পরিবারের আবেদনের বিষয়ে পর্যালোচনা করে সেটির কোনো আইনগত ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। তবে, আইনি মতামতে কী বলা হয়েছে, তা পরিস্কার করে বলেননি মন্ত্রী।

সোমবার দুপুরে সচিবালয়ে নিজের কার্যালয়ে আইনমন্ত্রী জানান, এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে স্বরাস্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠানো হয়েছে। না সূচক আইনি মতের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার ৬টি উপধারা আছে। সেখানে পাস্ট অ্যান্ড ক্লোজড ট্রানজেকশন আবার বিবেচনার সুযোগ নেই। তাই দণ্ডপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো আইনি মতামত প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যাবে। সেখান থেকে সিদ্ধান্ত জানতে পারবেন। তাই মতামতের বিষয়ে এখন জানানো ঠিক হবে না। কারণ এটা গোপনীয় বিষয়, গোপনীয় থাকুক।

ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা নিয়ে আগের মতামতের ওপর স্ট্যান্ড করছেন কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা স্ট্যান্ড আর সিটিংয়ের কোনো ব্যাপার না। আইনের যে ব্যাখ্যা দিয়েছি তার সঙ্গে কোনোখানেই দেখিনি যে, আমার জাজমেন্টে দ্বিমত আছে। আমার ব্যাখ্যাটাই আমি সঠিক মনে করি।’

গত ১৩ নভেম্বর থেকে ৭৭ বছর বয়সী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির শর্তে বলা আছে, তিনি বিদেশ যেতে বা বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না। তবে দেশের মধ্যে যেকোনো হাসপাতালে তিনি চিকিৎসা নিতে পারবেন।

কয়েকবার প্রত্যাখ্যানের পরেও হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে গত ১১ নভেম্বর তার ভাই শামীম ইস্কান্দার পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এরপর সেটি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। একই দাবিতে বিএনপির পক্ষ থেকে নানা কর্মসুচি অব্যাহত রয়েছে।

অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে সুপ্রিমকোর্টের ১৫জন বিএনপিপন্থী আইনজীবী গত ২৩ নভেম্বর সচিবালয়ে আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। তাদের মতে, আইন দিয়ে সব কিছু বিবেচনা করা যায় না। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স, অসুস্থতা ও সামাজিক মর্যাদা বিবেচনা করে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে। ওইদিন আইনমন্ত্রী তাদের জানিয়েছিলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে সংসদে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার আবেদন নতুন করে বিবেচনা করার কোন সুযোগ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০