Publisher
২৯ ডিসেম্বর ২০২১, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাসিক নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক: নাসিক নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক টিম করেছে আওয়ামী লীগ। নাসিকের ২৭টি ওয়ার্ডে আওয়ামী লীগের ১৭জন নেতাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে দুটি করে এবং সাতজনকে একটি করে ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষে স্থানীয় নেতাকর্মীদের নির্বাচন পরিচালনায় ক্ষেত্রে সহযোগিতা ও পরামর্শক হিসেবে কাজ করবেন। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

দায়িত্ব পাওয়া নেতারা হলেন- ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ২৩ ও ২৪নং ওয়ার্ডে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ৩ ও ৪নং ওয়ার্ডে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, ২০নং ওয়ার্ডে শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, ১৯নং ওয়ার্ডে স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ৫নং ওয়ার্ডে উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

এ ছাড়া কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে- ২৪ ও ২৫নং ওয়ার্ডে অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার, ৭নং ওয়ার্ডে পারভীন জামান কল্পনা, ১নং ওয়ার্ডে সানজিদা খানম, ১১ ও ১২নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, ১৩ ও ১৪নং ওয়ার্ডে আনিসুর রহমান, ১৭ ও ১৮নং ওয়ার্ডে সাহাবুদ্দিন ফরাজী, ২৬ ও ২৭নং ওয়ার্ডে গোলাম কবীর রাব্বানী চিনু, ৯ ও ১০নং ওয়ার্ডে মারুফা আক্তার পপি, ২নং ওয়ার্ডে আজিজুস সামাদ আজাদ জন এবং ১৫ ও ১৬নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন সৈয়দ আবদুল আউয়াল শামীম।

এদিকে কেন্দ্রীয় কমিটির বাইরে ২১ ও ২২নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানককে আহ্বায়ক এবং ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে সদস্য সচিব করে কেন্দ্রীয় টিম গঠন করা হয়েছে। টিমের বাকি সদস্যরা হলেন- সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। এই টিমই কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ওয়ার্ডভিক্তিক এই দায়িত্ব বন্টন করে দিয়েছে।

সূত্র: যুগান্তর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০