Publisher
১ জানুয়ারী ২০২২, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে আইভি “প্রত্যেকটা জায়গায় খেলার মাঠ পার্ক করার চেষ্টা করেছি ”

নিজস্ব প্রতিবেদক: আজকের ইয়াং জেনারেশন খুবই ট্যালেন্টেড তারা এগুলো দেখে বোঝে উল্লেখ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি উন্নয়নের রাজনীতি করি স্পষ্ট কথা বলি। ইয়াং জেনারেশনের জন্য প্রত্যেকটা জায়গায় খেলার মাঠ পার্ক করার জন্য চেষ্টা করেছি। যদিও এখানে কোন জায়গা নেই। সরকারি জায়গা একোয়ার করার চিন্তা ভাবনা করছি। ইয়াং জেনারেশন দেখেছে আমি স্বচ্ছ রাজনীতি করি, আমি মিথ্যার আশ্রয় নেইনি। আমি কখনও চাঁদাবাজি সন্ত্রাসী করিনি। একারনে আমি মনে করি ইয়াং জেনারেশন আমার পক্ষে থাকবে। কারণ কেউ বলতে পারবে না আমি কারও সাথে খারাপ ব্যাবহার করেছি সন্ত্রাসী করেছি।

শনিবার (১ জানুয়ারি) সকালে সানারপাড় এলাকায় প্রচার প্রচারনায় নেমে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন আইভী।

তিনি বলেন, আমি আমার কাজ কন্টিনিউ করবো, জলাশয় সংরক্ষণ, খেলার মাঠ পার্ক করা। পাশাপাশি এই এলাকায় ওয়াসার পানি আসেনি। ঢাকা ওয়াসা যখন ছিল তখন এখানে পানি দেয়া হয়নি। আমি সুপেয় পানি দেয়ার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। ২০১১ সালে এসেছিলাম আপনারা আমাকে ভোট দিয়েছিলেন। ২০১৬ সালে শেখ হাসিনার নৌকা প্রতীক নিয়ে এসেছিলাম। আপনারা আমাকে সেই প্রতীকে এই এলাকা থেকে ভোট দিয়েছিলেন আমি এই ওয়ার্ডে একশো কেটি টাকার কাজ করেছি।

আইভী বলেন, আমি সবসময় দল মত নির্বিশেষে কাজ করছি। কখনও আওয়ামী লীগ বা বিএনপি দেখিনি। সকলের সাথে কথা বলার চেষ্টা করেছি, সকলের কাজ করে দেয়ার চেষ্টা করেছি। তাই আমি মনে করি আপনাদের কাছে আমার দাবি আছে ভোট চাওয়ার, আপনারা যে দলই করেননা কেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০