Publisher
১৩ জানুয়ারী ২০২২, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি বিধি-নিষেধ মেনে জেলা পর্যায়ের সমাবেশ স্থগিত করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: সরকারি বিধি-নিষেধ মেনে জেলা পর্যায়ের সমাবেশ স্থগিত করতে যাচ্ছে বিএনপি। গতকাল বুধবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটি সভায় এ সিদ্ধান্ত হয়। আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলনে দলের সিদ্ধান্ত জানাবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নিষেধাজ্ঞার কারণে নওগাঁ বিএনপির সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ সমাবেশ হওয়ার কথা ছিল। জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টার এ তথ্য জানান।

বৃহস্পতিবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের কর্মসূচি এখনো যেটা চলমান রয়েছে। এরপরে যদি কিছু হয় আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কথা বলে আপনাদেরকে জানাবেন, আবারো নেতৃবৃন্দ বসে আপানাদেরকে জানাবে। খুব তাড়াতাড়িই আপনাদেরকে জানাবে।’

ওমিক্রণের দাপটে সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে ১১ ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ শুরু হয়েছে। এই বিধি-নিষেধে উন্মুক্ত স্থানে যেকোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান কিংবা রাজনৈতিক সভা-সমাবেশ থাকবে বন্ধ। বুধবার থেকে দ্বিতীয় ধাপের সমাবেশ শুরু হয়েছে। প্রথমদিন ছয় জেলা সমাবেশ হয়। ৫ ধাপে ২২ জানুয়ারি পর্যন্ত ৪০ জেলায় সমাবেশ হওয়ার কথা ছিল।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির স্থায়ী কমিটি বলেছে, চলমান নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রেখে রাজনৈতিক সভা-সমাবেশের ওপর বিধি-নিষেধ ‘অগ্রহণযোগ্য’। করোনা ভাইরাসের বিস্তার রোধে ঘরোয়া সুবিধা বহাল রেখে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণে সরকারি ‘অপপ্রয়াস’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০