Publisher
১৬ জানুয়ারী ২০২২, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ সিটিতে বিপুল ব্যবধানে জয়ী আইভী

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। রোববার সবকেন্দ্রের ভোট গণনার পর এই ফল ঘোষণা করা হয়।

মোট ১৯২ কেন্দ্রের ভোট গণনার পর রাত ৮টার দিকে রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার বেসরকারী ফলাফলে আইভীকে বিজয়ী ঘোষণা করেন। এ নিয়ে হ্যাট্রিক জয় পেলেন ডা. সেলিনা হায়াৎ আইভী।

গণনা করা ভোটের ফল অনুযায়ী নৌকা ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়েছে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের হাতি পেয়েছে ৯২ হাজার ১৭১ ভোট।

মোট ৬৯ হাজার ১০২ ভোটের ব্যবধানে সেলিনা হায়াৎ আইভী বিজয়ী হয়েছেন।

এর আগে রোববার সকাল ৮টা থেকে নাসিক নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলে। তবে কয়েকটি কেন্দ্রে বিশেষ কারণে সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচনে কোথাও তেমন কোনো সহিংসতা বা উত্তেজনাকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। দিনের শেষের দিকে অবশ্য তৈমূর আলম খন্দকার বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার ও আটকের অভিযোগ করেন। এছাড়া কিছু জায়গায় ভোটারদের হয়রানি করার অভিযোগও আনেন।

পুরো সিটির নির্বাচন এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে।

এবারের নাসিক নির্বাচনে আইভী ও তৈমূর আলম ছাড়াও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৪ দিনে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেফতার

ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি

‘মেসিকে মাটিতে মিশিয়ে দেব’

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

৩ দিনে ইরানের ৩ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আজিমপুরে ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

বিশ্বকাপের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ

এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

১০

কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান

১১

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

১২

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

১৩

বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিলেন নতুন বার্তা

১৪

টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’ বিক্রি হচ্ছে ১০০ ডলারে! হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা

১৫

২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

১৬

বিশ্বকাপে ৬৪ শতাংশ সময় হেঁটেছেন মেসি

১৭

বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৮

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

১৯

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

২০