Publisher
১৮ জানুয়ারী ২০২২, ২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ করুন: খালেকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। তিনি বলেছেন, করোনার কারণে জনগণের অর্থনৈতিক দুর্দশা ও কর্মহীনতা বেড়েছে। এরপর বাজার সিন্ডিকের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও বাসভাড়া বৃদ্ধি, চিকিৎসা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনে এমনিতেই নাভিশ্বাস উঠেছে। এর ওপর গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে তা মানুষের জীবনযাপনকে ভয়াবহ দুর্বিষহ করে তুলবে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, গ্যাস ও বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা দূর করা হলে দাম বৃদ্ধি তো দূরের কথা দাম কমানো সম্ভব। কিন্তু সরকার সে পদক্ষেপ না নিয়ে জনগণের কাঁধে দুর্নীতি ও লুটপাটের বোঝা চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি মূল্যবৃদ্ধির অশুভ পাঁয়তারা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানানোর পাশাপাশি মূল্যবৃদ্ধির চক্রান্ত রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০