Publisher
১৮ জানুয়ারী ২০২২, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসি সম্মেলনে: কওমি মাদ্রাসায় নজর রাখার নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ডিসি সম্মেলনে শিক্ষা সম্পর্কে আগামী এক বছরের জন্য বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন করতে বলা হয়েছে। এটা প্রতিষ্ঠানগুলোর লেখাপড়ার মান এবং করোনাকালের স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে সহায়ক হবে। এ ছাড়া কারিগরি শিক্ষার প্রতি জনগণকে উৎসাহিত এবং কওমি মাদ্রাসা স্থাপনের দিকগুলো পর্যবেক্ষণ করতেও বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

এদিকে সম্মেলন সামনে রেখে ডিসিরা আগেই শিক্ষাসম্পর্কিত বিভিন্ন প্রস্তাব পাঠিয়েছেন। এরমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পর্কিত ১২টি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সম্পর্কিত ৫টি এবং প্রাথমিক ও গণশিক্ষা সম্পর্কিত ৩টি প্রস্তাব আছে।

আলোচনা থেকে বেরিয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা সরকার ভাবছে না। এখন পর্যন্ত তেমন পরিস্থিতি তৈরি হয়নি। সে কারণে এখনই শিক্ষার্থীদের সশরীরে পাঠদান বন্ধ রাখা হচ্ছে না। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে ক্লাস চালু রাখা সম্ভব না হলে অনলাইন ক্লাস-অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০