Publisher
২ ফেব্রুয়ারী ২০২২, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলোর মুখ দেখছে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’

অনলাইন ডেস্ক: আলোর মুখ দেখতে চলেছে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’। দেশের দ্বিতীয় এই স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য রুশ প্রতিষ্ঠান গ্লাভ কসমসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ।

বুধবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে তিনি বলেন, রাশিয়া সরকারের সহযোগিতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ২০১৮ সালের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের ধারাবাহিকতায় ২০২১ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ফাইভ-জি যুগে প্রবেশ করেছে।

তিনি আরও বলেন, আমরা তৃতীয় সাবমেরিন কেব্‌ল সংযোগ স্থাপনে ইতিমধ্যে কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সই করেছি যা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। আমাদের তৃতীয় অঙ্গীকার বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ করা। এই সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে তার অভিযাত্রা আলোর মুখ দেখল।

তিনি আশা প্রকাশ করেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে।

বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট হবে আর্থ অবজারভেটরি ক্যাটাগরির স্যাটেলাইট। সাধারণত আবহাওয়া পর্যবেক্ষণ করতে এ ধরনের স্যাটেলাইট ব্যবহার করা হয়।

বাংলাদেশ ২০১৮ সালের ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণ করে। এর মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট ক্লাবে প্রবেশ করে বাংলাদেশ।

প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণে দুই হাজার ৯০২ কোটি টাকা খরচ হয়। বঙ্গবন্ধু-১ ছিল মূলত কমিউনিকেশন স্যাটেলাইট। বাংলাদেশের জন্য এই স্যাটেলাইটটি তৈরি করেছিল ফ্রান্সের প্রতিষ্ঠান থ্যালাস এলিনিয়ার স্পেস।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফলতার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের কার্যক্রম শুরু করে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০