Publisher
২৬ ফেব্রুয়ারী ২০২২, ৬:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারি প্রতিরোধে মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে প্রথম ডোজের আওতায় আনতে শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশব্যাপী শুরু হয়েছে ‘একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’।

এই কার্যক্রমের আওতায় টিকাদান কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
একইসঙ্গে ব্যাপক আগ্রহে টিকা নিচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশা এবং বয়সের মানুষ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মিরপুরের শেওড়াপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন টিকাদান কেন্দ্রে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সাড়ে ৯টা থেকে টিকা দেওয়া শুরু হলেও, তার আগে থেকেই মানুষ টিকা নিতে লাইনে দাঁড়িয়ে আছেন।

টিকা নিতে আসা লোকজন বলছেন, টিকা কেন্দ্রে আরও বুথ বাড়ানো দরকার। টিকাদান কেন্দ্রের স্বেচ্ছাসেবকদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

এছাড়াও যারা জন্ম নিবন্ধন কার্ড বা এনআইডি কার্ড ছাড়াই এসেছেন তাদেরও টিকা দেওয়া হচ্ছে। কোনো কার্ড ছাড়াই কাজীপাড়া নিবাসী আলামিন নামের একজন টিকা পেয়ে উৎফুল্ল। তিনি বলেন, টিকা নিতে বেশি সময় লাগেনি।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির (ইপিআই) পরিচালক ও জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন পরিকল্পনার সদস্য শামসুল হক এ বিষয়ে বলেন, টিকা নেওয়ার জন্য জনগণের আগ্রহ বজায় থাকলে আমরা আমাদের লক্ষ্য পূরণে দ্রুত পৌঁছে যেতে পারবো। দেশজুড়ে ২৮ হাজার কেন্দ্রে টিকার প্রথম ডোজ দেওয়া হবে। আশা করছি, ওই দিন পর্যন্ত দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার টার্গেট পূরণ হবে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী দেশের সবাইকে করোনা প্রতিরোধে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে বলেছিলেন, শনিবার আমরা এক কোটি টিকা দেওয়ার পরিকল্পনা করেছি। যারা টিকা নেননি, তারা টিকা নিন, টিকা নিলে আপনি, আপনার পরিবার এবং দেশ সুরক্ষিত থাকবে। শনিবার আমরা সবাইকে টিকা দিব, এরপর আমরা দ্বিতীয় ও বুস্টার ডোজের দিকে বেশি গুরুত্ব দেব। সুতরাং প্রথম ডোজ না নিলে তারা তখন একটু পিছিয়ে পড়বেন।

তিনি আরও বলেন, শনিবার আমরা এক কোটি ডোজ টিকা দেব। আমাদের কাছে ১০ কোটি টিকা মজুদ রয়েছে। আমাদের এক লাখ লোক টিকা দিতে কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০