Publisher
২৮ ফেব্রুয়ারী ২০২২, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারাবন্দিদের ৭৫ শতাংশই মাদক মামলার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মাদকের লাগাম টানতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবার ‘সমন্বিত কর্মপরিকল্পনা’ নামে নতুন উদ্যোগ হাতে নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুধু ধরপাকড় নয়, একদম গ্রাম পর্যায়ে মাদকের চাহিদা হ্রাস ও মাদকাসক্তদের চিকিৎসা বা পুনর্বাসনের কাজ করা হবে। এ কাজে সম্পৃক্ত থাকবে মসজিদের ইমাম, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ ‘সমন্বিত কর্মপরিকল্পনা’ প্রণয়নে কর্মশালার আয়োজন করা হয়।

ঢাকার বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ বিভিন্ন জেলার ডিসি, এসপি, সিভিল সার্জনসহ বিভিন্ন কর্মকর্তারা। কর্মশালায় স্বাগত বক্তব্যে ‘সমন্বিত কর্মপরিকল্পনা’ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডিএনসি’র ডিজি মো. আব্দুস সবুর মন্ডল। দ্রুতই দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সেমিনার করে এ কার্যক্রম শুরু করা হবে কর্মশালায় জানানো হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারের যে হাজতিরা রয়েছে তাদের অপরাধের দিকে তাকালেও মাদকের ভয়াবহতা টের পাওয়া যাবে। সারাদেশের হাজতির ৭৫ শতাংশই মাদক মামলা সংক্রান্ত আসামি। অর্থাৎ যেভাবে জনগণকে সম্পৃক্ত করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে দমন করা হয়েছে, একইভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদককে প্রতিহত করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আইস-এলএসডিসহ আরও ভয়ংকর ভয়ংকর মাদক দেশে আসছে। বাংলাদেশে মাদক উৎপাদন না হলেও টেকনাফ-বান্দরবনের দুর্গম সীমান্ত দিয়ে বিভিন্ন মাদক আসছে। ইতিমধ্যে দুর্গম জায়গাগুলোতে নজরদারি কড়াকড়ি করার ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার পাশাপাশি সবক্ষেত্রেই ডোপ টেস্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০