Publisher
২ জুন ২০২২, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবিতে শর্টফিল্ম প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতি‌বেদক : সমসাময়িক বিষয়াবলি সম্পর্কে তরুণদের সচেতন ও অনুপ্রাণিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও এক্সপ্রেশনস লিমিটেড- এর ব্যবস্থাপনায় প্রজন্ম ওয়েভ শর্টফিল্ম প্ল্যার্টফর্মের আয়োজনে আজ ২রা জুন, ২০২২ তারিখে অনুষ্ঠিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী।

অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূত পীটার হ্যাস। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ত্রপা মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা সাহস মোস্তাফিজ, সভাপতি সাদিয়া আশরাফী থিজবী এবং সাধারণ সম্পাদক জয় দাস।

আয়োজনে বাশার জার্জিস পরিচালিত এবং আফজাল হোসেন ও জাকিয়া বারী মম অভিনীত ‘মর্নিং কফি’, আবিদ মল্লিক পরিচালিত ও ইমতিয়াজ বর্ষণ অভিনীত ‘হেডলাইন’ এবং চৈতালী সমদ্দার পরিচালিত ‘মাগফিরাত’ নামক তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হ্যাস তাঁর বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদকে ধন্যবাদ জানিয়ে বলেন বর্তমানে দেশপ্রেম, সাংস্কৃতিক বৈচিত্র্য, লিঙ্গসমতা এবং ধর্মীয় সহিষ্ণুতা অত্যন্ত প্রয়োজন।

মিডিয়া ব্যক্তিত্ব ও নাট্যকর্মী ত্রপা মজুমদার বলেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো শুধু দেখলেই চলবে না, অনুধাবন করাও জরুরি। চলচ্চিত্রকে অনুভব করতে হবে। তারুণ্যের জাগরণে চলচ্চিত্র হতে পারে অন্যতম বার্তাবাহক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০