Publisher
২৪ অক্টোবর ২০২২, ৫:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন সুনাক?

অবশেষে নানা জল্পনার পর ব্রিটেনের প্রধানমন্ত্রী ও শাসক দল কনজারভেটিভ পার্টির নেতা হবার লড়াই থেকে নিজেকে গুটিয়ে নিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটির স্থানীয় সময় রোববার বরিস এক বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানান। খবর বিবিসি, রয়টার্সের।

বরিসের এই সিদ্ধান্তের ফলে দেশটির সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আরও জোরালো হলো।

দেশটির টালমাটাল পরিস্থিতিতে গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন লিজ ট্রাস। এরপর তার উত্তরসূরি হওয়ার লড়াইয়ে যাদের নাম শোনা যাচ্ছিলো তাদের মধ্যে বরিস ছিলেন অন্যতম। তবে শেষমেশ সরে দাঁড়ালেন বরিস।

রোববার রাতে বিবৃতিতে বরিস বলেন, এমপিরা সমর্থন করা শর্তেও তিনি সরে দাঁড়ালেন। আপাতত প্রধানমন্ত্রীর হওয়ার দৌড়ে থাকা ঠিক হবে না বলে মনে করছেন তিনি। এ ছাড়া তিনি জানান, পার্লামেন্টে ১০২ জন আইনপ্রণেতা তাকে সমর্থন করছিলেন। তবে বিবিসির লাইভ প্রতিবেদন বলছে, বরিসকে এখন পর্যন্ত সমর্থন জানানো এমপির সংখ্যা ৫৪ জন।

বরিসের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সুনাক। এই নিয়ে প্রকাশে বরিসের প্রশংসা করেছেন তিনি।

এদিকে এরই মধ্যে ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যমে দেশটির পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের নাম বলা হয়েছে।

ডেইলি এক্সপ্রেস, দ্য সান, ডেইলি মিরর, গার্ডিয়ান তাদের লিডে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুনাকের নাম বলেছেন।

প্রাইম টিভি বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০