Publisher
৪ ডিসেম্বর ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রেকর্ড আর লিওনেল মেসি যেন সমার্থক শব্দ

অনলাইন ডেস্ক: মেসি মাঠে নামা মানেই যেন রেকর্ডের ফুলঝুরি ছোটানো। রেকর্ড আর লিওনেল মেসি যেন সমার্থক শব্দ হয়ে গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নেমেও রেকর্ডের মালায় আরেকটি ফুল পরালেন মেসি।

বিশ্বকাপের নক-আউটে মাঠে নেমেই মেসি ছুঁয়ে ফেলেন পেশাদার ক্যারিয়ারের ১০০০তম ম্যাচের মাইলফলক। আর মাইলফলক ছোঁয়ার এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন মেসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচসেরা হয়েই বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ম্যাচসেরা হওয়ার তালিকায় পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে সবার উপরে উঠে গেছেন মেসি।

কাতার বিশ্বকাপের নক আউট পর্বে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। ম্যাচটি ছিলো আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ। হাজারতম ম্যাচ খেলা ক্লাবের সদস্য হওয়ার দিন নিজে গোল করেই দলকে এগিয়ে নেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

গোল এবং দুর্দান্ত পারফরম্যান্স মিলিয়ে ম্যাচশেষে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে মেসির হাতেই। এই নিয়ে বিশ্বকাপে ৮ ম্যাচে ম্যাচসেরা হলেন এলএম টেন। ২০০২ বিশ্বকাপ থেকে ম্যাচসেরার পুরস্কার চালু হওয়ার পর থেকে মেসিই সর্বোচ্চবার জিতলেন এই পুরস্কার।

এর আগে রোনালদোর সঙ্গে সমান ৭ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়ে যোথভাবে শীর্ষে ছিলেন মেসি। এবার নিজের অষ্টম ম্যাচসেরার পুরস্কার জিতে রোনালদোকে এককভাবে শীর্ষে উঠে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ ৭ বার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রোনালদো। ৬ বার ম্যাচসেরার পুরস্কার জিতে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডের সাবেক তারকা আরিয়েন রোবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০