Publisher
১১ ফেব্রুয়ারী ২০২৩, ৫:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার: ব্যাংকিং ডিপ্লোমা ছাড়া পদোন্নতি নয়

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং ডিপ্লোমার দুই পর্ব উত্তীর্ণ হওয়া ছাড়া সিনিয়র অফিসার বা সমমানের পরবর্তী পদে পদোন্নতি দেওয়া যাবে না। আগামী বছরের জানুয়ারি থেকে সব ব্যাংকের পদোন্নতির ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে এ নীতিমালা মানতে হবে। এতদিন ব্যাংকিং ডিপ্লোমা উত্তীর্ণদের জন্য নির্দিষ্ট একটি নম্বর বরাদ্দের বিধান থাকলেও পদোন্নতির জন্য তা বাধ্যতামূলক ছিল না। গতকাল বুধবার এ-সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা এবং সক্ষমতা বাড়াতে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় ব্যাংকিং ডিপ্লোমা উভয় পর্ব পাস বাধ্যতামূলক করা হলো। তবে ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্নিষ্ট নয় এমন পদে এ নির্দেশনা প্রযোজ্য হবে না। এ ক্ষেত্রে ডাক্তার, প্রকৌশলী, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎকৌশল ও আইটি প্রফেশনের সংশ্নিষ্ট কর্মকর্তা এবং প্রচার ও প্রকাশনা পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের কথা উল্লেখ করা হয়েছে।

একটি সময় পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমার কোনো গুরুত্ব ছিল না। তবে ২০২০ সালের অক্টোবরে এক নির্দেশনার মাধ্যমে অফিসার থেকে মহাব্যবস্থাপক ও সমমানের পদ পর্যন্ত পদোন্নতিতে বরাদ্দ করা মোট নম্বরের মধ্যে ব্যাংকিং ডিপ্লোমার জন্য একটি নম্বর বরাদ্দ রাখার নির্দেশনা দেওয়া হয়। এ ক্ষেত্রে প্রথম পর্বের তুলনায় আবশ্যিকভাবে দ্বিতীয় পর্বে বেশি নম্বর বরাদ্দ রাখতে বলা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০