Publisher
২৮ এপ্রিল ২০২৩, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বরূপে ফিরছে রাজধানী

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটি শেষ, গত সোমবার থেকে অফিস-আদালতসহ সবকিছুই খুলে গেছে। নাড়ির টানে গ্রামে ফেরা মানুষগুলো আবার রুটি-রুজির তাগিদে ফিরে এসেছেন যান্ত্রিক নগরী ঢাকাতে। মানুষের পাশাপাশি ঢাকার রাস্তাগুলোতে বেড়েছে পরিবহনের সংখ্যা। কোথাও কোথাও যানজটেও পড়তে হচ্ছে নগরবাসীদের। ধীরে ধীরে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা।

সোমবার অফিস আদালত খুললেও অতিরিক্ত ছুটি শেষে গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে ফিরতি যাত্রীদের চাপ দেখা গেছে।

এ বিষয়ে অনেক যাত্রী জানান, ভিড় ও ঝামেলা এড়িয়ে একটু আরামদায়কভাবে যাতায়াতের জন্যই দেরিতে ফেরা। সপ্তাহের শেষ দিনের কর্মদিবস ধরতে সকালে ফেরা।

গতকাল ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা যায় কমলাপুর রেলস্টেশনে। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেন নির্ধারিত সময়ে এসে পৌঁছায় প্ল্যাটফর্মে।

সংশ্লিষ্টরা জানান, গতকাল অধিকাংশ ট্রেনই যথাসময়ে ঢাকা ছেড়ে গিয়েছে। কমলাপুর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন পারাবত এক্সপ্রেস যথাসময়ে সিলেটের উদ্দেশ্য প্ল্যাটফর্ম ছেড়েছে ৬টা ২০ মিনিটে। দিনের দ্বিতীয় ট্রেন উত্তরবঙ্গের নীল সাগর এক্সপ্রেস ৬টা ৪০ মিনিটে যথাসময়ে ছেড়ে যায়।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, ‘এখনো ট্রেনে ঢাকা ছাড়ছেন অনেকে। কয়েকটা ট্রেন ২০-৩০ মিনিট দেরিতে ছাড়লেও অধিকাংশ ট্রেনই যথাসময়ে ঢাকা ছেড়ে গিয়েছে। সেই সঙ্গে ঠিক সময়ের মধ্যে কমলাপুর স্টেশনে আসছে।

এদিকে সড়ক পথেও রাজধানীতে ফিরছেন অসংখ্য মানুষ। ঢাকার প্রতিটি প্রবেশ পথেই দূরপাল্লার ফিরতি গাড়ির চাপ দেখা গেছে। যার ফলে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় সকালে গাড়ির চাপ ছিল। তবে দুপুরের দিকে কিছুটা কম থাকলেও বিকেলে সেই চাপ আবারও বাড়তে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০