Publisher
৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৪৭ রানে ৪ উইকেট হারায়।

তবে সাকিব ও মুশফিকুর রহিমের ফিফটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে শেষ দিকের ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৩৮ ওভার ৪ বলে ১৯৩ রানে অলআউট হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

মুশফিক ৮৭ বলে ৬৪ ও সাকিব ৫৭ বলে ৫৩ রান করেন। পাকিস্তানের পক্ষে হারিস রউফ ৪টি ও নাসিম শাহ নেন ৩টি উইকেট।

১৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই পাক ওপেনার ইমামুল হক ও ফকর জামান। ইনিংসের চতুর্থ ওভারে শরিফুলের বলে স্লিপে ক্যাচ দেন ফকর। তবে তা তালুবন্দি করতে ব্যর্থ হন নাইম শেখ।

৫ ওভার পর একটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। সেই কারণে খেলা বন্ধ হয়ে যায়। তবে প্রায় ২০ মিনিটে পরেই আবার শুরু হয় খেলা। এরপর কিছুটা আগ্রাসী ব্যাটিং করে দুই পাক ওপেনার।

তবে ইনিংসের দশম ওভারে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। দলীয় ৩৫ রানে ৩১ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান ফকর। তার বিদায়ের পর ক্রিজে আসেন পাক অধিনায়ক বাবর আজম।

ইমামুলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বাবর। তবে দলীয় ৭৪ রানে ২২ বলে ১৭ রান করে তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি।

বাবরের বিদায়ের পর ক্রিজে আসেন মোহাম্মদ রিজওয়ান। ইমামুল ও রিজওয়ান মিলে পাকিস্তানের জয়ের ভীত গড়ে দেন। তবে দলীয় ১৫৯ রানে ৮৪ বলে ৭৮ রানে আউট হন ইমামুল।

এরপর ক্রিজে আসা আঘা সালমানকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রিজওয়ান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০