Publisher
৬ অক্টোবর ২০২৩, ১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৯৯৯ এ বিশ্ববিদ্যালয় ছাত্রদের ফোন কলে ব্যবস্থা নিল ট্যুরিস্ট পুলিশ

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল ছাত্র-ছাত্রী পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন। একটি হোটেলে তারা দুপুরের খাবার খান, কিন্তু বিল দিতে গিয়ে দেখতে পান, যে মেন্যু বুক দেখে তারা খাবার অর্ডার করেছিলেন তার থেকে মূল্য বেশি দেখিয়ে বিল করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা মেন্যুতে উল্লেখিত দামের চেয়ে বেশি টাকা দেবে না বলে জানায় অন্যদিকে মূল্যবৃদ্ধির অজুহাতে হোটেল মালিক মেন্যুতে উল্লেখিত দামের চেয়ে বেশি টাকা ছাড়া বিল নিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে সেখানে মৃদু হট্টগোল তৈরি হয়। এমন তথ্য জানিয়ে আইনী সহায়তা চেয়ে একজন ছাত্র ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন ৫ অক্টোবর ২০২৩ বৃহষ্পতিবার দুপুর তিনটায়।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আনিসুর রহমান। কনস্টেবল আনিস তাৎক্ষনিকভাবে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশে বিষয়টি আইনী ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এএসআই সাইফুল ট্যুরিস্ট পুলিশ এবং কলারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশী তৎপরতার খোঁজখবর নিতে থাকেন।

সংবাদ পেয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে হোটেল মালিক খাদ্যতালিকায় উল্লেখিত দামের সমপরিমাণ টাকা নিতে রাজি হয় এবং ক্ষমা প্রার্থনা করে। এ বিষয়ে ছাত্র-ছাত্রীরা লিখিত অভিযোগ দিতে রাজি না হওয়ায় হোটেল মালিক থেকে ভবিষ্যতে অতিরিক্ত বিল না নেয়ার বিষয়ে মুচলেকা নিয়ে বিষয়টির সমাধান করা হয়।

ঘটনাস্থলে যাওয়া কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ দলের এএসআই সায়াতুল ইসলাম ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০