admim
৫ মে ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ১৩ কেজি গাঁজাসহ আটক ‍২

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৫ মে) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌরসদর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

আটকরা হলেন হবিগঞ্জ জেলার চুরারুঘাট উপজেলার চন্দনা এলাকার বাসিন্দা সাব্বির রহমান (২৫) ও একই এলাকার মামুন আহম্মেদ (২৬)।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছারুল আলম রনি কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে একটি নীল রঙের পিকআপ ভ্যানে বিপুল পরিমাণে গাঁজা নিয়ে দুই তরুণ ময়মনসিংহে আসার গোপন সংবাদ পান তারা। পরে সোমবার সকাল থেকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলা সদরে অবস্থান নেওয়া হয়। দুপুর ১২টার দিকে একই রঙের একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান এই পথ দিয়ে যাওয়ার সময় সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় ভ্যানটির সামনের আসনের নিচ থেকে ১১ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়।
আটক যুবকেরা জানান, তারা দুজন ভাড়ায় পিকআপ চালান। নিজ এলাকার এক বড় ভাইয়ের অনুরোধে মাদকগুলো ময়মনসিংহ শহরে নিয়ে যাচ্ছিল। পৌঁছানোর পর নির্দিষ্ট মোবাইল নম্বরে যোগাযোগ করে ডেলিভারি দেওয়ার কথা ছিল তাদের।

তবে কার কাছে এসব গাঁজা সরবরাহ করা হবে জানেন না তারা।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, আটকদের নিয়ে আরো অভিযান চালানোর পর ঈশ্বরগঞ্জ থানায় নিয়মিত মামলা দিয়ে সোপর্দ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০