admim
২৬ মে ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে এবারের কোরবানিতে চমক দেখাচ্ছে সাত উট

জেলা প্রতিনিধি : আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য যশোরে চমক নিয়ে এসেছে মরুর জাহাজখ্যাত সাতটি উট।
এর প্রতিটির দাম হাঁকানো হয়েছে ৩০ থেকে ৩৫ লাখ টাকা করে।

যার মধ্যে একটি বিক্রিও হয়ে গেছে।
প্রতিদিন মানুষ উটগুলো দেখতে ভিড় করছেন সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নাসিরের খামারে।
স্থানীয় ব্যবসায়ী নাসির উদ্দিন প্রায় এক বছর আগে সৌদি আরব থেকে সাতটি উট আমদানি করে পুটখালীতে নিজের খামারে লালন-পালন করছেন। আগে থেকে তার বাণিজ্যিক গরুর খামার রয়েছে।

নাসির উদ্দিন জানান, শখ করেই তিনি উটগুলো আমদানি করেছিলেন। বর্তমানে এর প্রতিটির উচ্চতা ১২ থেকে ১৫ ফুট। সেগুলো এখন কোরবানির জন্য পুরো প্রস্তুত। খবর পেয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসছেন। প্রতিটি উটের মূল্য তিনি নির্ধারণ করেছেন ৩০ থেকে ৩৫ লাখ টাকা। একটি বিক্রিও হয়ে গেছে।

কত টাকায় এগুলো আমদানি করা হয়েছিল তা অবশ্য তিনি জানাননি। শুধু বলেছেন, উটগুলো গত এক বছর ধরে পরম যত্নে লালন-পালন করা হয়েছে। কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।
খামারের শ্রমিকেরা জানান, ঈদুল আজহার জন্য উটগুলোকে বিশেষভাবে যত্ন করে সুস্থ রাখা হচ্ছে। প্রতিদিন পশুগুলোকে গোসল করানো হয়। ভুট্টা, ঘাস আর ছোলা খাওয়ানো হয় নিয়মিত। বিশেষ তালিকা মেনেই উটগুলোকে প্রতিদিন খাবার খাওয়ানো হয় আর যত্ন নেওয়া হয়।
শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা বলেন, উট একটি মূল্যবান প্রাণী। যেহেতু এটি এদেশের প্রাণী না, সে কারণে বিশেষ যত্নের ব্যবস্থা নিতে হয়। এগুলোর সুস্থতায় নিয়মিত কৃমিনাশক ওষুধ সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি।

একইসঙ্গে নিয়মিত তদারকি করা হচ্ছে যাতে ইনজেকশন পুশ করে মোটাতাজা না করা হয়।
এদিকে গত এক বছর থেকেই পুটখালী এবং এর আশপাশের এলাকাগুলোর মানুষের মধ্যে উট নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দূর-দূরান্ত থেকে মানুষজন নাসিরের খামারে ছুটে যাচ্ছেন মরুর জাহাজ দেখার জন্য। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক মানুষ-অনেকেই উটগুলোর সঙ্গে ছবি তুলছেন, ভিডিও করছেন। সব মিলিয়ে একটা প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়েছে।

নাসির উদ্দিন ও খামারের কর্মীরা জানান, এগুলো মাঝেমধ্যে বিরক্তির পর্যায়ে চলে গেলেও তারা উপভোগই করেন। এমন একটি প্রাণী, যা আমাদের দেশে পাওয়া যায় না, তা দেখতে সাধারণ মানুষ আসবেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০