ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 166
অনলাইন ডেস্ক: ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসের ২০ দিনে দেশে বৈধ পথে ১৭৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যা ২১ হাজার ৭১৬ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা) অতিক্রম করেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অক্টোবরের ২০ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তা আগের বছর একই সময়ের চেয়ে ৭ দশমিক ১ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, অর্থপাচারে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। এ কারণে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার

আপডেট সময় : ১২:২২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫