Ritesh Beghi
১২ নভেম্বর ২০২৫, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিডনিতে হাথুরুসিংহের সঙ্গে সাদমানের যে আলোচনা হয়েছিল

নিজের ব্যাটিংকে আরো শাণিত করার জন্য বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে অনুশীলন করেছিলেন সাদমান ইসলাম। মূলত অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি ঘণ্টায় ২৫০ ডলার খরচ করে অনুশীলন করেছিলেন। তখন বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বেশ। 

সিলেটে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাদমান। ওপেনিংয়ে নেমে ৮০ রান করেন তিনি। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহের সঙ্গে সেই অনুশীলনের বিষয় নিয়ে ব্যাখ্যা দিয়েছেন।

সাদমান বলেন, ‘ওখানে (সিডনি) যাওয়ার কারণ হচ্ছে, ওদের কন্ডিশন বোঝার চেষ্টা করা। সিডনি যেরকম পিচ, তা দেখার জন্যই যাওয়া। তিনি (হাথুরু) ছাড়া ওখানে যাওয়ার সুযোগ ছিল না, সেই কারণেই তার কাছে যাওয়া হয়েছে। ওখানে গিয়ে তেমন কোনো টেকনিক্যাল কাজ করা হয়নি। শুধু তার সঙ্গে কথা বলেছি— কীভাবে ব্যাটিং করা যায়, কীভাবে বড় ইনিংস গড়া যায়, কীভাবে খেলার ধরন বদলানো যায়। এগুলো নিয়েই আলোচনা হয়েছে।’

সিডনিতে হাথুরুসিংহের সঙ্গে টেকনিক্যাল কাজ হয়েছিল কিনা প্রশ্নে সাদমান বলেন, ‘না, না, এরকম কিছু হয়নি। মূলত যে অনুশীলনটা করা হয়েছে, আবহাওয়ার কারণে তা ইনডোরেই। বাইরে বৃষ্টি ছিল, রোদ পাওয়া যাচ্ছিল না, তাই বেশিরভাগ প্র্যাকটিস ইনডোরেই করেছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০